আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

আবরার হত্যা : অবশেষে গ্রেফতার ছাত্রলীগ নেতা অমিত সাহা

আবরার হত্যা : অবশেষে গ্রেফতার ছাত্রলীগ নেতা অমিত সাহা

নিহত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ ও হত্যাকাণ্ডে অভিযুক্ত গ্রেফতারকৃত বুয়েট শাখা ছাত্রলীগের উপ-আইনবিষয়ক সম্পাদক অমিত সাহা

বাংলাদেশ প্রকেৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় অভিযুক্ত ও মামলার বহুল আলোচিত আসামি ছাত্রলীগ নেতা অমিত সাহাকে অবশেষে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় রাজধানীর সবুজবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত অমিত সাহা বুয়েট ছাত্রলীগের উপ-আইনবিষয়ক সম্পাদক। এ নিয়ে এখন পর্যন্ত আবরার হত্যার ঘটনায় ১৪ জনকে গ্রেফতার করলো পুলিশ।

এদিকে ছাত্রলীগ নেতা অমিত সাহাকে গ্রেফতারের কথা নিশ্চিত করেছে ডিএমপি’র গোয়েন্দা ও অপরাধতথ্য বিভাগ। গ্রেফতারকৃত অমিত বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ১৬তম ব্যাচের ছাত্র।

উল্লেখ্য, আবরার ফাহাদকে পিটিয়ে নির্মমভাবে হত্যার পর আলোচনার শীর্ষে উঠে আসেন অভিযুক্ত অমিত সাহা। তিনি বুয়েট শাখা ছাত্রলীগের উপ-আইনবিষয়ক সম্পাদক। আবরার হত্যাকারণ্ডর পর থেকেই পলাতক ছিলেন তিনি। ঘটনার দিন বুয়েটের শের-ই বাংলা হলে তার কক্ষেই ডেকে নিয়ে প্রথমে পেটানো হয় আবরার ফাহাদকে।

এদিকে আবরার ফাহাদ হত্যাকাণ্ডে অমিত সাহা প্রত্যক্ষভাবে জড়িত অভিযোগ করে বুয়েটের শিক্ষার্থীরা জানান, আবরার ফাহাদ হলে আছেন কিনা সে বিষয়ে প্রথম খোঁজ নিয়েছিলেন শাখা ছাত্রলীগের উপ-আইনবিষয়ক সম্পাদক অমিত সাহা। ঘটনার দিন সন্ধ্যায় অমিত সাহা আবরারের এক বন্ধুকে ইংরেজি অক্ষরে ‘আবরার ফাহাদ হলে আছে কিনা তা জানতে চেয়ে মেসেজ দেন।

মেসেজের এক ঘণ্টার মধ্যেই শের-ই বাংলা হলের ছাত্রলীগ নেতারা আবরারকে ১০১১ নম্বর কক্ষ থেকে ডেকে নিয়ে ২০১১ নম্বর কক্ষে এনে লাঠি, চাপাতি ও স্ট্যাম্প দিয়ে পিটিয়ে হত্যা করে।

শেয়ার করুন

পাঠকের মতামত