আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

বুয়েটের ভর্তি পরীক্ষা যথাসময়েই : আন্দোলন শিথিল

বুয়েটের ভর্তি পরীক্ষা যথাসময়েই : আন্দোলন শিথিল

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের কথা বিবেচনা করে ১৩ ও ১৪ অক্টোবর দুদিন আন্দোলন শিথিলের ঘোষণা দিয়েছেন বুয়েটের আন্দোলনকারী শিক্ষার্থীরা। শনিবার দুপুর আড়াইটায় বুয়েট শহীদ মিনার চত্বরে সাংবাদিকদের সামনে তারা এ ঘোষণা দেন।

আন্দোলনকারীরা বলেন, আমাদের ১০ দফা দাবিতে আন্দোলন চলছে, তবে সারাদেশ থেকে আগত বুয়েটে ভর্তিপ্রত্যাশী ১২ হাজার শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের কথা চিন্তা করে আমরা দুদিন আন্দোলন শিথিলের সিদ্ধান্ত নিয়েছি।

তারা বলেন, ইতোমধ্যে বুয়েট প্রশাসন আমাদের পাঁচ দফা দাবি বাস্তবায়নে অফিশিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং সেসব বাস্তবায়নের কার্যক্রম শুরু করেছে। এসব বিষয় বিবেচনা করে আমরা আগামী দুদিন আন্দোলন শিথিলের সিদ্ধান্ত নিয়েছি। এই দুদিন আন্দোলন স্থগিত রেখে ভর্তি পরীক্ষা আয়োজনে আমরা সর্বোচ্চ সহযোগিতা করার অঙ্গীকার করছি।

শিক্ষার্থীরা বলেন, এর আগেও বিভিন্ন বিষয়ে আমাদের দাবি দেওয়া বাস্তবায়নে তিন দফায় আশ্বাস দিলেও সেগুলো বাস্তবায়ন করা হয়নি। আমরা এবার শিক্ষকদের প্রতি যে আস্থা রাখছি তারা আমাদের সে আস্থা রাখবেন বলে আশা করি। আমাদের এই আস্থা নষ্ট করলে সহজেই আর তা স্থাপন হবে না।

তারা বলেন, আমাদের ১০ দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। আগামী দুদিন প্রশাসনের ভূমিকা কি হয় আমরা তা পর্যবেক্ষণ করবো। তার ওপর ভিত্তি করে আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। তবে আমাদের আন্দোলন শেষ হয়নি। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও ধন্যবাদ জানান বুয়েট শিক্ষার্থীরা। তারা বলেন, শুরু থেকেই প্রধানমন্ত্রী আমাদের পাশে ছিলেন। তিনি পাশে না থাকলে এত দ্রুত সময়ের মধ্যে বুয়েট প্রশাসন আমাদের দাবিগুলো মেনে নিত না।

শিক্ষার্থীরা দ্রুততম সময়ে আসামিদের গ্রেফতার করায় আইন-শৃঙ্খলা বাহিনীকেও ধন্যবাদ জানান।

শেয়ার করুন

পাঠকের মতামত