আপডেট :

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

আগামী বছর সারাদেশে এইচআইভি পরীক্ষা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

আগামী বছর সারাদেশে এইচআইভি পরীক্ষা সেবা: স্বাস্থ্যমন্ত্রী


২০২০ সালেই গোটা দেশে এইচআইভি টেস্টিং সেবা চালু করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, এইচআইভিতে আক্রান্তের হারের দিক দিয়ে বাংলাদেশ এখন অনেক ভালো অবস্থায় আছে।

বিশ্ব এইডস দিবস-২০১৯ উপলক্ষে রবিবার এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে অনুষ্ঠানটির আয়োজন করে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘গোটা বিশে^ যেখানে চার কোটি মানুষ এইচআইভি এইডস রোগে আক্রান্ত সেখানে বাংলাদেশে বর্তমানে ১৪ হাজার মানুষ আক্রান্ত হয়েছে যা বিশে^র তুলনায় মাত্র ০ দশমিক ০১ শতাংশ।’

‘তবে এই রোগ যাতে দ্রুত শনাক্ত করা সম্ভব হয় এবং একজন থেকে অন্যজনের দেহে বাসা বাঁধতে না পারে তার জন্য ২০২০ সালেই গোটা দেশে এইচআইভি পরীক্ষা সেবা চালু করা হবে।’

আলোচনা সভায় বক্তারা এইডস প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির ব্যাপারে গুরুত্ব দেন এবং এইডস হলে তা লুকিয়ে না রেখে অন্যান্য অসুখের মতোই সময়মত চিকিৎসা নেবার পরামর্শ প্রদান করেন।

পরে স্বাস্থ্যমন্ত্রী এইডস সচেতনতা সংক্রান্ত একটি মেলা উদ্বোধন করেন। এসময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম, এইচআইভি ফোকাল পার্সন এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রীনা পারভীন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, ইউএনএফপিএ’র বাংলাদেশ প্রতিনিধি ড. আসা টরকিলসন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ প্রতিনিধি ড. মিয়া স্বপল এসটিআই, এইডস নেটওয়ার্ক অব বাংলাদেশের প্রতিনিধি আবু ইউসুফ চৌধুরীসহ মন্ত্রণালয় ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

পাঠকের মতামত