আপডেট :

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

সিরাজগঞ্জে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে আহত অর্ধশত

সিরাজগঞ্জে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে আহত অর্ধশত


সিরাজগঞ্জ সরকারি কলেজের বিজয় র‌্যালিকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে কলেজের শিক্ষার্থীসহ উভয় দলের অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে ২৫ জনকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ১১ জনের অবস্থা গুরুতর। এ ঘটনায় শহরে রাজনৈতিক অঙ্গনে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে।

রোববার সকাল সাড়ে ১১ টার দিকে সিরাজগঞ্জ সরকারী কলেজ থেকে সদর আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না, কলেজের অধ্যক্ষ অধ্যাপক টিএম সোহেলের নেতৃত্বে মুক্তিযোদ্ধা ও প্রায় ছয় হাজার শিক্ষার্থীদের নিয়ে বিজয় র‌্যালিটি বের হয়। র‌্যালিটির প্রথম ভাগ প্রায় এক কিলোমিটার দূরে ইলিয়ট ব্রীজের উপর পৌঁছালে বিএনপি অফিসের সামনে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষ শুরু হয়। প্রায় দেড় ঘন্টাব্যাপী সংঘর্ষে শিক্ষার্থীসহ উভয় পক্ষের অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়। পুলিশ ১১ রাউন্ড টিয়ার গ্যাসসহ ২৮ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংঘর্ষ চলাকালে বিএনপি অফিসে অগ্নি সংযোগ করা হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রনে আনে। এছাড়া সংঘর্ষ চলাকালে বিএনপি অফিসের পাশে অগ্রণী ব্যাংকসহ কয়েকটি প্রতিষ্ঠানে হামলা করা হয়।

সদর উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন জানান, সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত মুন্নার নেতৃত্বে শান্তিপূর্ন বিজয় র‌্যালিটি ইবি রোড এলাকায় পৌঁছলেই পেছন দিক থেকে অর্তকিতভাবে হামলা করে বিএনপির নেতাকর্মীরা। এতে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসিম রেজা নুর দীপু,জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সোহাগ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মামুনুর রশিদ, ছাত্রলীগের সহ-সভাপতি রাসেল, যুবলীগ কর্মী সালমান, শামীম, শুকুরসহ অন্তত ২৫ নেতাকর্মী আহত হয়েছেন।
সংঘর্ষের সময় দেয়া বিএনপি অফিসের আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করছেন দমকল কর্মীরা

তবে জেলা বিএনপির যুগ্ন সম্পাদক হারুন অর রশিদ হাসান আওয়ামী লীগের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানান, বিজয় র‌্যালিতে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা হামলা করেনি। তবে সংঘর্ষে বিএনপি’র ২০/২৫ জন নেতাকর্মী আহত হয়েছেন। এর মধ্যে জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক হিটলারের অবস্থা আশংকাজনক। তাকে গুরুতর অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়েছে। এছাড়াও আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপি অফিসে আগুন দিয়েছে বলে তিনি অভিযোগ করেন। বিএনপির অপর এক নেতা জানান, বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে পৌর ভাষানী মিলনায়তন প্রাঙ্গনে বিএনপির সমাবেশ চলাকালে আওয়ামী লীগের কর্মীরা প্রথমে ঢিল ছুড়লে সংঘর্ষের সূত্রপাত হয়।

সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ জানান, সাড়ে ১১টার দিকে ইবি রোডে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পুলিশ টিয়ারসেল,রাবার বুলেট নিক্ষেপ ও লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। সংঘর্ষ থামাতে গিয়ে সদর থানার অফিসার ইনচার্জ আবু দাউদ সহ ৪ পুলিশ সদস্য আহত হয় বলে তিনি জানান। তিনি জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে।

অপরদিকে রোববার দুপুরে সিরাজগঞ্জ সরকারি কলেজের পক্ষ থেকে সংবাদ সন্মেলন করা হয়। কলেজ চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে কলেজের অধ্যক্ষ অধ্যাপক টিএম সোহেল এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন।

শেয়ার করুন

পাঠকের মতামত