আপডেট :

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

খুলনায় নিজ চেম্বারে চিকিৎসককে ছুরিকাঘাত

খুলনায় নিজ চেম্বারে চিকিৎসককে ছুরিকাঘাত


খুলনার ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিজ চেম্বারে সোমবার সকালে সাবেক সহকর্মীর হাতে ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন হাসপাতালের শিশু বিশেষজ্ঞ (কনসালটেন্ট) ডা. উত্তম কুমার দেওয়ান (৪০)। এসময় হামলাকারী উপসহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা (স্যাকমো) মহসিন গাজীকে আটক করে পুলিশে সোপর্দ করে হাসপাতালের স্টাফরা।

আটক মহাসিন খুলনার পাইকগাছা উপজেলার কমলাপুর গ্রামের আব্দুর রাজ্জাক গাজীর ছেলে এবং বর্তমানে নড়াইল জেলা সদরের উপস্বাস্থ্য কেন্দ্রে উপসহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা (স্যাকমো) হিসেবে কর্মরত রয়েছেন।

ফুলতলা থানার ওসি মো: মনিরুল ইসলাম জানান, পূর্ব শত্রুতার জের ধরে মহাসিন গাজী সকালে ডা. উত্তম দেওয়ানের কক্ষে ঢুকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। পরে খবর ছড়িয়ে পড়লে পালিয়ে যাওয়ার সময় হাসপাতালের স্টাফরা ছুরিসহ মহাসিনকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে মহাসিনকে আটক করে।

অভিযুক্ত চিকিৎসক মহাসিন গাজীর দাবি, ডা. উত্তম কর্মরত থাকা অবস্থায় তার কাছে চিকিৎসা নিতে আসা রোগীদের চিকিৎসা না দিয়ে মহাসিনের কাছে অতিরিক্ত রোগী দেখানোর জন্য পাঠাতো। এ নিয়ে আগে থেকেই তাদের মধ্যে দ্বন্দ্ব ছিল। এর জের ধরেই তিনি রাগের মাথায় তাকে ছুরিকাঘাত করেছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডা. কামাল হোসেন বলেন, ‘আমরা ঘটনার সাথে সাথেই আহত ডাক্তারকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। একই সঙ্গে হামলাকারী মহাসিন গাজীকে আটকে রেখে পুলিশে সোপর্দ করেছি।

শেয়ার করুন

পাঠকের মতামত