আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

ভোটে মানুষের অনীহা গণতন্ত্রের জন্য শুভ নয়: কাদের

ভোটে মানুষের অনীহা গণতন্ত্রের জন্য শুভ নয়: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ভোটের প্রতি মানুষের অনীহা গণতন্ত্রের জন্য শুভ নয়। তাই আওয়ামী লীগের এটা নিয়ে ভাবনার বিষয়। এক্ষেত্রে আওয়ামী লীগের সাংগঠনিক দুর্বলতা আছে।
মঙ্গলবার সচিবালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। সমসাময়িক নানা ইস্যু নিয়ে এই সংবাদ সম্মেলন করা হয়।
ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগের এ থেকে বেরিয়ে আসতে হলে সাংগঠনিক দুর্বলতা কাটাতে হবে। এ নির্বাচন থেকে শিক্ষা নিতে হবে দলকে। ভবিষ্যতে নির্বাচনের জন্য এ নির্বাচনের দুর্বলতাগুলো কাটিয়ে উঠতে হবে। এ বিষয়ে নতুন দুই মেয়রের সঙ্গে আলাপ হয়েছে।’
সাংগঠনিক দুর্বলতার কারণে জনসমর্থন অনুযায়ী আওয়ামী লীগ ভোট পায়নি মন্তব্য করে সেতুমন্ত্রী বলেন, ‘ঢাকার দুই সিটি নির্বাচনে ইভিএমে ভোটগ্রহণ নতুন অভিজ্ঞতা। এটা ভাবনার বিষয়। আওয়ামী লীগের যে জনসমর্থন তাতে ভোটের হার আরও বেশি হওয়ার কথা ছিল। কিন্তু সেটা হয়নি। নির্বাচনে দু’একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে এটা সত্য, তবে নির্বাচন কমিশন ভালোভাবেই নির্বাচনটি শেষ করেছে। তবে যেসব অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে তা অভিজ্ঞতা হবে আগামীর জন্য।’
ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের এতো জনসমর্থন সেখানে আরও বেশি ভোট আশা করেছিলাম। আওয়ামী লীগের ভোটারের যে পার্সেন্টেজ সেজন্য এই ভোট আশান্বিত নয়। ভোট কম পড়ার ক্ষেত্রে আগেভাগে শঙ্কা তৈরি করা, মেশিনে (ইভিএম) ভোট দেয়া যাবে না; এমন সব প্রচারণাও বড় কারণ। ফলে কিছু মানুষের আগ্রহ তো কমতেই পারে।’

শেয়ার করুন

পাঠকের মতামত