আপডেট :

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

শুধু বিএনপি নয়, গোটা দেশই ভয়াবহ দুঃসময় পার করছে: ফখরুল

শুধু বিএনপি নয়, গোটা দেশই ভয়াবহ দুঃসময় পার করছে: ফখরুল

শুধু বিএনপি নয়, গোটা দেশ ও দেশের মানুষ আজ একটা ভয়াবহ দুঃসময় অতিক্রম করছে বলে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া অন্যায়ভাবে কারাগারে রয়েছেন। আমাদের ৩৫ লাখ মানুষ মিথ্যা মামলার আসামি। শত শত কর্মী, সহযোগীকে হত্যা ও গুম করা হয়েছে।

সোমবার রাতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ভার্চুয়াল বিজ্ঞান মেলার ‘গ’ বিভাগের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠানে ভার্চুয়াল আলোচনায় যুক্ত হয়ে বিএনপি মহাসচিব এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, একদিকে যেমন বিজ্ঞানচর্চার মধ্য দিয়ে এগোতে হবে, অন্যদিকে রাজনৈতিক ও গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়ে আমাদের সামনে এগোতে হবে। তরুণ ও যুবকদের মধ্যে রাজনৈতিক সচেতনতা আরো বৃদ্ধি করতে হবে। অনুষ্ঠানে মাসরুর চৌধুরী, রকীন হাসান প্রত্যয়, নাহিদ চৌধুরী, সাবাব তাসরিফ জামান, আবদুল মান্নান, সোহাগ সরকার, সুরাইয়া আখতার মৌসুমী ও জান্নাতুল নওরীন উর্মি প্রমুখ প্রতিযোগী তাদের প্রণীত মডেল প্রকল্পের প্রস্তাবনা তুলে ধরেন। ভার্চুয়াল মেলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জোবায়দা রহমান উপস্থিত ছিলেন।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এন

শেয়ার করুন

পাঠকের মতামত