বোস্টন বিমানবন্দরে সংঘর্ষের ঝুঁকি, ডেল্টা বিমানের জরুরি অবতরণ বাতিল
দেশের করোনা পরিস্থিতি এখন অনেকটা ভালো: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশের করোনা পরিস্থিতি এখন অনেকটা ভালো। বিভিন্ন হাসপাতালে দেড় হাজার করোনা রোগী ভর্তি আছেন। খালি আছে সাড়ে ১০ হাজার শয্যা।
তিনি বলেন, ভারত ও যুক্তরাষ্ট্র থেকে টিকা আনার জোর চেষ্টা চলছে। তবে আমেরিকা, ইউরোপ, ভারতসহ উন্নত দেশগুলোর চেয়ে বাংলাদেশের করোনা পরিস্থিতি অনেকটা ভালো আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় দেশে করোনার টিকা উৎপাদনের চেষ্টা চলছে।
ঈদে যেভাবে ঘরমুখো মানুষের ভিড় পড়েছিল; তাতে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা করেছিলাম। কিন্তু সেবা প্রতিষ্ঠানগুলোর আন্তরিক প্রচেষ্টা এবং দেশের মানুষের মাস্ক পরার প্রবণতা বেড়েছে বলে করোনা অনেকটা নিয়ন্ত্রণে রয়েছে।
News Desk
শেয়ার করুন