আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

তথ্যপ্রযুক্তি খাতে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী তুরস্ক

তথ্যপ্রযুক্তি খাতে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী তুরস্ক

তথ্যপ্রযুক্তি ও এই সংক্রান্ত সেবাখাতে বাংলাদেশে তুরস্কের বিনিয়োগ বৃদ্ধি এবং বাণিজ্য সম্প্রাসারিত হবে বলে মনে করেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মুস্তফা ওসমান তুরান।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) ও বাংলাদেশে অবস্থিত তুরস্কের দূতাবাসের মধ্যে আইসিটি খাতে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে ব্যবসা সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক আলোচনা সভায় তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

ওসমান তুরান বলেন, আইসিটি খাতে তুরস্ক ও বাংলাদেশ একসাথে কাজ করতে পারে। দু দেশের ব্যবসায়ীদের মধ্যে যাতে সফল ব্যবসায়ী সম্পর্ক গড়ে উঠে এজন্য আমরা কাজ করছি। তুরস্কের বাজারে বাংলাদেশের আইটি খাতের প্রতিষ্ঠানগুলো যাতে সহজে ব্যবসা করতে পারে সেজন্য বেসিসকে আমরা সবধরনের সহযোগিতা করবো।

অনলাইনে অনুষ্ঠিত এ সভায় বর্তমানে বাংলাদেশে আইসিটি খাতে ২০২৪ সাল পর্যন্ত ট্যাক্স হলিডের কথা উল্লেখ করে বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর বলেন, তুরস্কের আইটি কোম্পানি বাংলাদেশে বিনিয়োগ করে লাভবান হতে পারে। এক্ষেত্রে তারা তাদের লভ্যাংশের শতভাগ দেশে ফিরিয়ে নিতে পারবে। বাংলাদেশ এখন আইসিটি খাতে ১০ লক্ষের উপরে দক্ষ জনবল আছে।

তিনি আরো বলেন, এই খাতে তুরস্কের বিনিয়োগের ফলে উভয় দেশের জন্যই লাভজনক হবে। বেসিস আইসিটি খাতের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণে কাজ করছে। আমরা আশাবাদী তুরস্কের সাথে আমাদের ভবিষ্যৎ ব্যবসা বাড়বে। আলোচনার মধ্যে বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার অতীতের সুসম্পর্কের কথাও তুলে ধরেন বেসিস সভাপতি।

অনুষ্ঠানে বেসিসের জ্যেষ্ঠ সহ-সভাপতি ফারহানা এ রহমান বলেন, আইসিটি খাতের পণ্য ও সেবা রপ্তানির ক্ষেত্রে ইউরোপ আমাদের প্রাথমিক বাজার। তুরস্ক ইউরোপের বাজারে আমাদের ব্যবসা বাড়াতে ভূমিকা রাখতে পারে।

বাংলাদেশ ও তুরস্কের মধ্যে আইসিটি খাতে ব্যবসা বাড়ানোর অবাধ সুযোগ আছে। এই খাতের ব্যবসায়ীরা পরস্পর একসাথে কাজ করলে উভয়েই লাভবান হবে। বাংলাদেশে বর্তমান ব্যবসার পরিবেশ অতীতের যেকোন সময়ের চেয়ে ভালো। বিশেষ করে আইসিটি খাতে সরকারের দেওয়া বিশেষ সুবিধা এই খাতে ব্যবসা বাড়াতে ভূমিকা রাখবে বলে বেসিস ও বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত উভয়ে সহমত প্রকাশ করেন।

বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাথে অনুষ্ঠিত সভায় বেসিস থেকে আরও যুক্ত ছিলেন যুগ্ম-সচিব ইনামুল হাফিজ লতিফী, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী ব্যবস্থাপক নাদিয়া তাবাসসুম।

শেয়ার করুন

পাঠকের মতামত