আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ঈদে ভাসানচরে রোহিঙ্গাদের জন্য ২৩৫ গরু কোরবানি

ঈদে ভাসানচরে রোহিঙ্গাদের জন্য ২৩৫ গরু কোরবানি

ভাসানচরে স্থানান্তর করা বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের জন্য এবার ২৩৫টি গরু কোরবানির ব্যবস্থা করেছে সরকার। বিভিন্ন এনজিওর মাধ্যমে সংগ্রহ করা গরুগুলো এরইমধ্যে ভাসানচরে পৌঁছেছে।

শনিবার (১৭ জুলাই) দুপুরে বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান।

তিনি বলেন, ‘সেখানে সুষ্ঠুভাবে কোরবানির পশু জবাই ও সবার মাঝে ভাগ করে দিতে মংচিংনু মারমা নামে জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটও সেখানে পাঠানো হয়েছে। আশা করি কোনো সমস্যা হবে না।’

খোঁজ নিয়ে জানা গেছে, সাড়ে চার হাজারের বেশি রোহিঙ্গা পরিবারের কোরবানির জন্য ২২০টি গরুর চাহিদা থাকলেও তিনটি এনজিও সংস্থা এরই মধ্যে ২৩৫টি গরু সরবরাহ করেছে ভাসানচরের দায়িত্বশীল কর্মকর্তাদের কাছে।

বর্তমানে ৩৮টি ক্লাস্টারে অবস্থান করছে রোহিঙ্গা পরিবারগুলো। তাই কোরবানি শেষে দ্রুত মাংস বণ্টনের জন্য ১০টি পয়েন্ট চিহ্নিত করে দেয়া হয়েছে। প্রতিটি পরিবারের কাছে কমপক্ষে দুই কেজি করে কোরবানির মাংস সরবরাহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।

ভাসানচর আশ্রয়ণের প্রকল্পের পরিচালক কমডোর রাশেদ সাত্তার বলেন, ‘কোরবানি ঈদের আনন্দ যেমন আমরা সারাদেশে করব, তারাও যেন সেই আনন্দের অংশীদার হতে পারে সেই বিবেচনায় এটা করা হয়েছে।’


শরণার্থীবিষয়ক কমিশন অতিরিক্ত কমিশনার মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন বলেন, ‘ডাটাবেস করেছি। প্রতিটি ক্লাস্টারে একটি কমিটি গঠন করা হয়েছে। পশু কোরবানির পর প্রতিটি ঘরে ঘরে মাংস পৌঁছে দেয়ার কাজ করবে এ কমিটির সদস্যরা।’

পশু কোরবানির আগে ভাসানচরের ওয়্যার হাউসে ঈদুল আজহার দুটি জামাত অনুষ্ঠিত হবে। পবিত্র ঈদুল ফিতরেও এখানে দুটি ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছিল, যা ছিল একসময়ের এ জনমানবহীন চরে প্রথম কোনো ঈদের জামাত।

প্রসঙ্গত, কক্সবাজার থেকে নোয়াখালীর হাতিয়ার ভাসানচরে এ পর্যন্ত ১৮ হাজার ৩৪৭ জন রোহিঙ্গাকে স্থানান্তর করা হয়েছে। আগামী সেপ্টেম্বরে আরও ৮০ হাজার রোহিঙ্গা ভাসানচরে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

শেয়ার করুন

পাঠকের মতামত