আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

৭ লাখ টাকার যুবরাজকে কিনলে ৪ মণ ওজনের গরু ফ্রি!

৭ লাখ টাকার যুবরাজকে কিনলে ৪ মণ ওজনের গরু ফ্রি!

উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় আয়োজিত পশু মেলার প্রদর্শনীতে যুবরাজ পেয়েছিল সব থেকে বড় গরুর পুরস্কার। সাদা-কালো রঙের মিশেলে যুবরাজকে আসছে কোরবানির ঈদে ১৮ মণ ওজন ধরে মালিক এর দাম হাঁকছেন ৭ লাখ টাকা। সঙ্গে তিনি ফ্রি দিচ্ছেন প্রায় ৪ মণ ওজনের আরেকটি গরু।

যুবরাজের মালিক নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বাসিন্দা ছালাহউদ্দিন সেলিম। বাবা-মা আর ছয় ভাইকে নিয়ে তার পরিবার। আড়াই বছর আগে গাজীপুর থেকে ব্রাহমা জাতের একটি বাছুর এনেছেন তিনি লালনপালনের জন্য। দেশি খাবার আর সঠিক যত্নে লালনপালন করেছেন তিনি। আদর করে নাম দিয়েছেন 'যুবরাজ'।

ছালাহউদ্দিন বলেন, বাছুর আনার পর থেকে ছয় ভাই মিলে গরুটিকে লালনপালন করেছি। সম্পূর্ণ দেশি খাবার দিয়ে তাকে লালনপালন করেছি। নিয়মিত খাবারের মধ্যে আছে সুজি, ভুসি ও খুদের ভাত।

তিনি বলেন, ১৮ মণ ওজনের যুবরাজের দাম গোশত হিসেব করে বিক্রি করলেও ৭ লাখ টাকা আসে। নোয়াখালী জেলার মধ্যে এত বড় গরু আর নেই। আমার গরু যদি ঢাকায় বিক্রি করতাম, তাহলে ১০ থেকে ১২ লাখ টাকা দাম পেতাম। 

আরেকটি গরু ফ্রি প্রসঙ্গে তিনি বলেন, নোয়াখালীতে অনেক শিল্পপতি আছেন, যারা চাইলে যুবরাজকে কিনতে পারেন। আমি যুবরাজের সঙ্গে আরেকটা ৪ মণ ওজনের একটি এঁড়ে বাছুর ফ্রি দেব।

ছালাহউদ্দিনের ছোট ভাই মিরাজ হোসেন বলেন, গরুটি আমাদের কাছে খুবই আপন হয়ে গেছে। ওকে বিক্রি করলে খুব কষ্ট লাগবে। কিন্তু বিক্রি তো করতেই হবে। সে ক্ষেত্রে যদি ভালো দাম পাই, তাহলে কষ্ট কিছুটা কমবে।

স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর আলম বলেন, বিশাল আকৃতির যুবরাজ এই অঞ্চলের সবচেয়ে বড় গরু। দেশীয় খাবার খাওয়ানো হয়েছে। যুবরাজ নাম রাখায় প্রতিদিনই মানুষ গরুটি দেখতে আসছে।

ফেনীর দাগনভূঞা থেকে যুবরাজকে দেখতে আসেন ইঞ্জিনিয়ার টিপু হোসেন। তিনি বলেন, আমি শুনেছি নোয়াখালী জেলার সব থেকে বড় গরুটির নাম যুবরাজ। মানুষের কাছ থেকে ঠিকানা নিয়ে দেখতে এসেছি। আমার কাছে গরুটি অনেক ভালো লেগেছে।

কোম্পানীগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আলমগীর বলেন, প্রাণিসম্পদ মেলায় প্রদর্শনীতে যুবরাজ প্রথম স্থান অধিকার করেছে। তাই খামারি ছালাহউদ্দিন সেলিমকে পুরস্কৃত করা হয়েছে। এত বড় গরু পুরো নোয়াখালী জেলায় নাই বলে আমি বিশ্বাস করি।

জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান বলেন, আমরা ক্রেতা-বিক্রেতাদের জন্য ডিজিটাল পশুর বাজার খুলেছি। ডিজিটাল প্ল্যাটফর্মে যুবরাজ নামের ষাঁড়টির ছবি ‘অনলাইন কোরবানির পশুর হাট’ নামের ফেসবুক গ্রুপে পোস্ট করলে আমরা সহযোগিতা করব। এ ছাড়া ঢাকাসহ বিভিন্ন জায়গায় জানিয়ে দেওয়া হবে এ রকম একটি বড় ষাঁড় রয়েছে এখানে।

-ঢাকা পোস্ট

শেয়ার করুন

পাঠকের মতামত