আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ইতিহাসে প্রথমবার মার্কিন নৌবাহিনীর এলিট ফোর্সে নারী সদস্য

ইতিহাসে প্রথমবার মার্কিন নৌবাহিনীর এলিট ফোর্সে নারী সদস্য

যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর নেভি সিল বা এলিট ফোর্সে এতদিন কোনো নারী সদস্য ছিল না। এবার সেই ধারা ভেঙে বাহিনীটিতে যুক্ত হতে যাচ্ছেন এক নারী। সম্প্রতি তিনি স্পেশাল ওয়ারফেয়ার কমব্যাট্যান্ট ক্রাফট ক্রুমেন (এসডব্লিউসিসি) নামের বিশেষ প্রশিক্ষণ কার্যক্রম সফলভাবে শেষ করেছেন। এক বিবৃতিতে তথ্যটি জানিয়েছে মার্কিন নৌবাহিনী। খবর প্রকাশ করেছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, ৩৭ সপ্তাহের গেরিলা প্রশিক্ষণ সফলতার সঙ্গে শেষ করেছেন ওই নারী সেনা। ফলে তিনি এখন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর গোপন ও উচ্চ ঝুঁকির অভিযানগুলোয় অংশ নিতে পারবেন। তবে পেন্টাগনের নিয়ম মেনে তার পরিচয় প্রকাশ করা হয়নি।

এর আগে ২০১৫ সালে মার্কিন সামরিক বাহিনী এলিট ফোর্সে নারীদের অংশগ্রহণের অনুমতি দিয়েছে। কিন্তু গত কয়েকবছরে বিশেষ প্রশিক্ষণ কার্যক্রম শেষ করতে পারেনি কেউ। এবারই প্রথম কোনো নারী তা করতে পেরেছেন।

বিবৃতিতে বলা হয়েছে, সর্বশেষ এসডব্লিউসিসি প্রশিক্ষণে অংশ নেওয়াদের মধ্যে মাত্র ৩৫ শতাংশ সেনা কঠিন ও শ্রমসাধ্য এই কার্যক্রম শেষ করতে পেরেছেন। আর গত বৃহস্পতিবার (১৫ জুলাই) তা শেষ করেছেন ১৭ জন নৌ সেনা এবং এদের মধ্যে ওই নারী সদস্যও আছেন।

প্রশিক্ষণের মধ্যে অন্যতম কঠিন কাজ ছিল চরম বৈরী পরিবেশে ২৩ ঘণ্টা দৌড়ানো, সাঁতার কেটে ৫ মাইল বা প্রায় ৮ কিলোমিটার পাড়ি দেওয়া। এছাড়া শারীরিক ও মানসিক সক্ষমতার জন্য বিভিন্ন কার্যক্রম সফলভাবে শেষ করতে হয়েছে তাদের।

স্পেশাল ওয়ারফেয়ার কমান্ডের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল এইচ ডব্লিউ হওয়ার্ড বলেন, প্রশিক্ষণে প্রথমবার নারী সেনার উতরে যাওয়ার বিষয়টি অসাধারণ কৃতিত্ব। তার জন্য আমরা গর্বিত।

শেয়ার করুন

পাঠকের মতামত