আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ইভ্যালিসহ ৬টি ই-কমার্স কোম্পানিকে তলব করেছে মন্ত্রণালয়

ইভ্যালিসহ ৬টি ই-কমার্স কোম্পানিকে তলব করেছে মন্ত্রণালয়

নানা অনিয়মের অভিযোগে ইভ্যালিসহ ৬টি ই-কমার্স কোম্পানিকে তলব করেছে বাণিজ্য মন্ত্রণালয়। আগামী ১০ দিনের মধ্যে তাদের বিজনেস মডেল জমা দিতে হবে। তাদের বক্তব্যে সন্তুষ্ট না হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ। রোববার (১৮ জুলাই) বিকেলে মন্ত্রণালয়ে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

আলোচিত কোম্পানি ইভ্যালি। কম পুঁজিতে বেশি দামের পণ্যের প্রতিশ্রুতি দিয়ে আলোচিত। পণ্য দেওয়ার লোভ দেখিয়ে এর মধ্যেই গ্রাহকদের কাছ থেকে অগ্রিম প্রায় ৩০০ কোটি টাকা নিয়েছে এই ই-কমার্স কোম্পানি।

কিন্তু গেল মাসে বাংলাদেশ ব্যাংকের তদন্ত দল ইভ্যালির লেনদেনে মোটা অঙ্কের অনিয়মের বিষয়ে রিপোর্ট দেওয়ার পর তৎপর হয়ে ওঠে বাণিজ্য মন্ত্রণালয়। ই-কমার্স কোম্পানিগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে এদিন বিকেলে মন্ত্রণালয়ের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় দেশের সব ই কমার্স কোম্পানিকে শৃঙ্খলার মধ্যে আনার।

প্রশ্ন উঠেছে এ ক্ষেত্রে ভোক্তাদের আটকে যাওয়া টাকা তুলে নেওয়া হবে কিভাবে? এক্ষেত্রে বাণিজ্য সচিব গ্রাহকদের আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বললেও ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির পরামর্শ আপসের।

আগামীতে আরও ১০ টি ই-কমার্স প্রতিষ্ঠানকে তাদের কাগজপত্র জমা দিতে বলা হবে বলে বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/বি

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত