আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লকডাউনের দ্বিতীয় দিনে বেড়েছে চলাচল

লকডাউনের দ্বিতীয় দিনে বেড়েছে চলাচল

করোনা সংক্রমণের চলমান পরিস্থিতি ঠেকাতে পূর্ব ঘোষণা অনুযায়ী দেশজুড়ে গতকাল শুক্রবার (২৩ জুলাই) ভোর ৬টা থেকে শুরু হয়েছে কঠোর বিধিনিষেধ। এ বিধিনিষেধ চলবে আগামী ৫ আগস্ট দিবাগত রাত ১২টা পর্যন্ত। কঠোর বিধিনিষেধে আজ শনিবার (২৪ জুলাই) রাজধানীতে মানুষের চলাচল কিছুটা বেড়েছে।

এদিন সকাল সাড়ে ৮ টার দিকে রাজধানীর শেওড়াপাড়া, তালতলা, আগারগাঁও, বিজয় সরণি, ফার্মগেট, কাওরান বাজার, পান্থপথ ও সার্ক ফোয়ারা মোড় ঘুরে মানুষের চলাচল দেখা গেছে।

সকাল থেকে রাজধানীতে ঝিরিঝিরি বৃষ্টি ছিলো। সকাল নয়টার দিকে বৃষ্টি কমে যায়। এরপর থেকে প্রয়োজনীয় কাজে মানুষ বাইরে বের হয়। রাস্তায় গণপরিবহন না থাকলেও রিকশা চলাচল করতে দেখা গেছে। রিকশায় করে মানুষ প্রয়োজনীয় কাজে গন্তব্যে যাচ্ছেন।

বিভিন্ন মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সরব উপস্থিতি দেখা গেছে। বাইরে বের হওয়া জনসাধারণকে জিজ্ঞাসাবাদ করছে আইনশৃঙ্খলা বাহিনী। বাইরে বের হওয়ার সঠিক কারণ দেখাতে পারলে ছেড়ে দেওয়া হচ্ছে। আর বিনাকারণে বের হলে আইনানুগ ব্যবস্থা নিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।

রাজধানীর সার্ক ফোয়ারা চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন পুলিশ সার্জেন্ট সারোয়ার হোসেন। কঠোর বিধিনিষেধে জনসাধারণ বাইরে বের হচ্ছেন। এ বিষয়ে তিনি বলেন, ‘বেশিরভাগ মানুষই চিকিৎসা ও রোগীকে হাসপাতালে নিতে যেতে বের হয়েছেন। তবে যারা বিনাকারণে বের হয়েছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

গত ১৩ জুন বিধিনিষেধ আরোপ করে মন্ত্রিপরিষদ বিভাগ। ঈদের কারণে ওই আদেশে ১৪ জুলাই মধ্যরাত থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত বিধিনিষেধ শিথিল করা হয়েছিল। এরপর ২৩ জুলাই সকাল ৬টা থেকে নতুন করে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/বি

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত