আপডেট :

        ২০২৮ অলিম্পিক আয়োজনের প্রস্তুতিতে বড় আর্থিক সংকট, ৫৯৫ মিলিয়ন ডলার ঘাটতি দেখাল এলএ২৮

        ৩০ ফুট ঢেউয়ের আঘাতে ভেঙে পড়ল পিয়ার, ক্যালিফোর্নিয়ার উপকূলে ভয়াবহ জলোচ্ছ্বাস

        পুরুষের জন নাঙ্গের আকারও নারীদের কাছে আকর্ষণীয়তার মূল্যায়নে প্রভাব ফেলে, বলছে গবেষণা

        ফ্লোরিডার মাংসের দোকানে প শু নি র্যা তনের অভিযোগ, গ্রে প্তার ৬ কর্মী

        মোদির দলের প্রতি পক্ষপাতের অভিযোগ, বিক্ষোভের মুখে কংগ্রেসের সঙ্গে আলোচনায় মেটা

        আলঝেইমারে আক্রান্ত ব্যক্তি আমাজন বনে ১১ দিন একা বেঁচে থাকার পর উদ্ধার

        বাংলাদেশসহ ১৬ বাণিজ্য অংশীদারের ওপর নতুন শুল্কের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের

        নিউ অরলিন্স থেকে ফ্লোরিডাগামী বিমান বিধ্বস্ত, নিহত চার প্রাপ্তবয়স্ক ও দুই শিশু

        রেকর্ড উচ্চতার জোয়ারের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলীয় এলাকায় বন্যা সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার জনপ্রিয় স্কেটিং রিঙ্ক মালিককে হত্যায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

        গোপন সূত্রের পরিচয় প্রকাশ না করায় কারাবাসের ঝুঁকিতে প্রবীণ টিভি সাংবাদিক

        শিশুদের ডে-কেয়ার সংকট কাটাতে নতুন পরিকল্পনা নিয়ে আসছেন লস এঞ্জেলেসের মেয়র-ইলেক্ট

        আইসিই আটককেন্দ্রে চিঠি পৌঁছাতে দেরি, আপিলের সুযোগ হারিয়ে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের মুখে অভিবাসীরা

        যুক্তরাষ্ট্রের বড় পুলিশ সংস্থাগুলোর মধ্যে গত বছর সবচেয়ে বেশি গুলি চালিয়েছে এলএপিডি

        ইনগলউডে ১২ তলা কালি হোটেলের নির্মাণে দৃশ্যমান অগ্রগতি, থাকছে ৩৩৪টি কক্ষ ও স্যুট

        ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় উড়োজাহাজে বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা

        'সবচেয়ে ভয়ংকর অপরাধীদের’ প্রতি দয়া দেখাচ্ছেন নিউজম, অভিযোগ ট্রাম্পের

        এনভিডিয়ার প্রধান নির্বাহী পদে হুয়াংয়ের প্রত্যাবর্তনেও তদন্ত বন্ধ হচ্ছে না, জানাল ক্যালিফোর্নিয়া

        ইতালি ছাড়লে সম্পদশালীদের আর দিতে হবে না বাড়তি কর, মেলোনির দলের নতুন প্রস্তাব

        রূপপুর প্রকল্পের আবাসিক ভবনের ১২ তলা থেকে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার

করোনায় বেকার : টিসিবির ট্রাকে পণ্য কিনতে দীর্ঘ লাইনে অপেক্ষা

করোনায় বেকার : টিসিবির ট্রাকে পণ্য কিনতে দীর্ঘ লাইনে অপেক্ষা

বাংলাদেশে ঈদের ছুটির পর আবারো চালু হয়েছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ- টিসিবির ট্রাকে করে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি। নিম্ন আয়ের মানুষ তো বটেই, করোনাভাইরাসের কারণে নতুন করে যারা দরিদ্র সীমার নিচে নেমেছেন তারাও আসছেন এই ট্রাক থেকে পণ্য কিনতে। ২৬ জুলাই থেকে শুরু হওয়া এ দফায় ভ্রাম্যমাণ ট্রাকে করে ভোজ্য তেল, চিনি আর মশুর ডাল বিক্রি করা হচ্ছে। এর আগে ঈদের কারণে ১৮ জুলাই থেকে ভ্রাম্যমাণ ট্রাকে করে পণ্য বিক্রি বন্ধ রেখেছিল টিসিবি।

চিনি ও মশুর ডাল ৫৫ টাকা কেজি ও ভোজ্য তেল ১০০ টাকা লিটার দরে বিক্রি হচ্ছে। যা সাধারণ বাজারের পণ্যগুলোর স্বাভাবিক দামের তুলনায় অন্তত তিনের একভাগ কম। ফলে এসব ট্রাকে সারাক্ষণই দীর্ঘ লাইন লেগে থাকে। এমন পরিস্থিতি আগে খুব একটা দেখা যায়নি।

'না এসে তো আর উপায় নেই'
রাজধানীর মৌচাক এলাকায় ঘণ্টাখানেক ধরে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন মোহাম্মদ মাহি ফারহান। টিসিবির ভ্রাম্যমাণ ট্রাক থেকে কম দামে পণ্য কিনতে এসেছেন তিনি। দুপুরের কড়া রোদে যখন তার সাথে কথা হচ্ছিল তখন ক্লান্তি নয় বরং বার বার দীর্ঘশ্বাস আর সংকোচ ছিল চোখেমুখে।

দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ফারহান জানান, ট্রাক থেকে পণ্য কিনতে মঙ্গলবারই প্রথম এসেছেন তিনি। এর আগে তার বাবা আসতেন। তবে মঙ্গলবার প্রচণ্ড রোদ থাকায় বাবার দাঁড়িয়ে থাকতে কষ্ট হবে জেনে নিজেই এসেছেন তিনি।

ফারহান জানান, করোনাভাইরাস মহামারী শুরু হওয়ার এক বছর পর থেকে সংসারে টানাটানি শুরু হলে কিছুটা কম দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতেই এখানে আসা। তার ভাষায়, ২০২০ সালটা ভালো যায়নি আমাদের। তাই এখানে আসা। এখন আমরা অনেক ‘স্ট্রাগল’ করছি।

ফারহানের মতোই লাইনে দাঁড়িয়েছেন আরেক ব্যক্তি। তবে নাম আর পেশার কথা প্রকাশ করতে চাননি তিনি। ওই ব্যক্তি বলেন, যেখানে কর্মরত ছিলেন করোনাভাইরাসের কারণে সেটি টানা দুই বছর ধরে বন্ধ রয়েছে। এ কারণে আয় কমে যাওয়ায় সস্তায় টিসিবির ট্রাক থেকে পণ্য কিনতে এসেছেন তিনি। তার বক্তব্য, না এসে তো আর উপায় নেই। এখানে কিছুটা কম দামে পাই, তাই আসি।

নিজের পেশা সম্পর্কে তিনি বলেন, ‘পেশার কথাটা বলতে চাই না। কারণ আমরা যে পেশার সাথে জড়িত আছি সেই পেশা অনুযায়ী এখানে এসে পণ্য কেনার কথা না আমাদের। কিন্তু কী করবো? দুই বছর ধরে কর্মস্থল বন্ধ হয়ে আছে।’

এদিকে রাজধানীর খামারবাড়ি এলাকায় টিসিবির ট্রাক পণ্য নিয়ে সকাল ১০টা থেকে থাকার কথা থাকলেও সেখানে মঙ্গলবার কোনো ট্রাক যায়নি। দুপুর সাড়ে ১২টার দিকে সেখানে একদল নারী নিজেদের মধ্যে কথা বলছিলেন।

সকাল ৮টা থেকে ট্রাকের জন্য অপেক্ষা করছেন তারা। আরো কিছুক্ষণ দেখে ট্রাক না এলে ফিরে যাবেন বলে জানান ওই নারীরা। তাদের একজন গার্মেন্টস কর্মী সাজেদা বেগম। চারজনের পরিবারে উপার্জন এখন শুধু তার। কম দামে পণ্য কিনতে প্রথমবার এসেছেন তিনি। বলেন, ‘আমি কখনো আসি না। আমার ছেলে কাজ করতো। এখন কাজ নেই। স্বামীর গাড়ির ইঞ্জিন নষ্ট। ওনিও কাজ করতে পারেন না। তাই আসছি।’

অনেকটা একই ধরনের কথা জানাচ্ছিলেন, খামারবাড়ি এলাকায় টিসিবির ট্রাকের অপেক্ষায় থাকা রুশনি, শেফালি আক্তার, মনোয়ারা আক্তার ও সালমা আক্তারসহ অন্যরা।

'ট্রাক আসতে দেরি, বিক্রিতে দেরি হয় না'
টিসিবির পক্ষ থেকে জানানো হয়, অনেক সময় গুদাম থেকে ট্রাকে পণ্য লোড করতে দেরি হওয়ার কারণে বিভিন্ন স্পটে পৌঁছাতে দেরি হয়। এছাড়া ঢাকায় দেড় শতাধিক পয়েন্টে সীমিত সংখ্যক ট্রাক দিয়ে পণ্য বিক্রি করা হয় বলে একই স্থানে প্রতিদিন ট্রাকগুলো যায় না।

টিসিবির তথ্য বলছে, ঢাকা মহানগরীতে ৭৫টিসহ সারাদেশে ৪৫১টি ডিলারের মাধ্যমে ভ্রাম্যমাণ ট্রাকে করে পণ্য বিক্রি করা হচ্ছে। টিসিবির অনুমোদনের মাধ্যমে ট্রাকে করে পণ্য বিক্রি করে জাকিয়া রাইস। এই প্রতিষ্ঠানের কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ট্রাকে পণ্য লোড করে নির্ধারিত স্পটে গিয়ে প্যাকেট করতেই যা সময় লাগে তাদের। বিক্রি হতে মোটেও সময় লাগে না।

সাইফুল ইসলাম আরো বলেন, মঙ্গলবার ৪০০ কেজি চিনি, ৪০০ কেজি ডাল আর ৪০০ লিটার ভোজ্য তেল বিক্রির জন্য ট্রাকে তুলেছেন। যা মাত্র দুই থেকে আড়াই ঘণ্টার মধ্যেই শেষ হয়ে যাবে।

'নতুন গরিব' বেড়েছে
এদিকে চলতি বছরের এপ্রিল মাসে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার-পিপিআরসি ও ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট-বিআইজিডি যৌথভাবে একটি জরিপ পরিচালনা করেছিল। গবেষণায় দেখা গেছে, করোনাভাইরাস মহামারীর সময় দুই কোটি ৪৫ লাখের মতো মানুষ নতুন করে গরিব হয়েছে।

নতুন করে গরিব বলতে কোভিডের আগে যারা দারিদ্র্য সীমার ওপরে কিন্তু মধ্যম আয়ের নিচে ছিলেন। বর্তমানে তারা দারিদ্র্য সীমার নিচে নেমেছেন।

এই গবেষণা পরিচালনাকারীদের একজন বিআইজিডির অ্যাসেসিয়েট রিসার্চ ফেলো আতিয়া রহমান বলেন, নতুন করে যারা দারিদ্র্য হয়েছেন তাদের শুধু আর্থিক সহায়তা নয়, বরং দক্ষতা বাড়িয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। তিনি বলেন, যারা নতুন করে গরিব হয়েছেন তাদের কর্মসংস্থান আর আগে থেকে গরিব থাকা মানুষের কর্মসংস্থানে কিছুটা পার্থক্য রয়েছে। এরা হচ্ছেন ছোট কিংবা মাঝারি উদ্যোক্তা ও তাদের কর্মচারী, স্বল্প দক্ষ শ্রমিক ও কর্মচারী ইত্যাদি।

তারা মনে করেন, এসব মানুষকে শুধু নগদ আর্থিক সহায়তা দিয়ে তাদেরকে বর্তমান অবস্থার উন্নয়ন সম্ভব নয়। বরং তাদের দক্ষতা উন্নয়নের সুযোগ তৈরি করে দিতে হবে। তাদেরকে স্বল্প সুদে ঋণ দেয়ার ব্যবস্থা করা যেতে পারে। এছাড়া বিভিন্ন সংস্থার সাথে পরিচয় করিয়ে দিতে হবে যাদের মাধ্যমে তারা ঘুরে দাঁড়াতে পারে।

সরকারের পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, করোনাভাইরাসের কারণে দারিদ্র্য মানুষের সংখ্যা যে বেড়েছে, এতে সন্দেহ নেই। এ কারণেই যারা নতুন করে দারিদ্র্য হয়েছেন তাদের সহায়তায় সামাজিক সুরক্ষা কর্মসূচি বাড়ানো হয়েছে। তিনি বলেন, নতুন করে তিন হাজার ২০০ কোটি টাকা এ বছরের বাজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে। আর যারা কর্ম হারিয়েছেন তারা যাতে কাজের সুযোগ পান এ জন্য অর্থনীতিকে জিইয়ে রাখার চেষ্টা করা হচ্ছে।

এম এ মান্নান বলেন, অর্থনীতিতে জিইয়ে রাখার চেষ্টা করা হচ্ছে। আর এ কারণেই লকডাউন চলা সত্ত্বেও পণ্যবাহী পরিবহন চলাচলে বাধা দেয়া হচ্ছে না। যাতে করে যেসব মানুষ দৈনন্দিন কায়িক পরিশ্রমের ভিত্তিতে আয় করে তারা কাজের সুযোগ পায়।

পরিকল্পনামন্ত্রী জানান, যারা নতুন করে দারিদ্র্য হয়েছেন তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হলে কাজের সুযোগ সৃষ্টি করতে হবে। আর কাজের সুযোগও তৈরি হবে অর্থনীতি সচল থাকলে। এ বিষয়টির দিকেও নজর দেয়া হচ্ছে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/বি

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত