আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

সিএমএইচে ভর্তি সাবেক অর্থমন্ত্রী মুহিত

সিএমএইচে ভর্তি সাবেক অর্থমন্ত্রী মুহিত

রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বৃহস্পতিবার (২৯ জুলাই) বেলা সাড়ে তিনটার দিকে তাঁকে হাসপাতালটিতে ভর্তি করা হয়। তবে তাঁর শারীরিক অবস্থা ভালো আছে বলে রাতে গণমাধ্যমকে জানান মুহিতের পরিবার।

বিষয়টি নিশ্চিত করে মুহিতের ভাই পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেন, “ওনার (আবুল মাল আবদুল মুহিত) শরীরের অবস্থা ভালো আছে। অক্সিজেন লেভেলও ভালো। তবে চিকিৎকরা বলেছেন, হাসপাতালে ভর্তি থাকলে চিকিৎসাটা আরও ভালো হবে। সে জন্য তাঁকে আজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।”

জানা যায়, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে উন্নত চিকিৎসার জন্য আবদুল মুহিতকে সিএমএইচে ভর্তি করানোর পরামর্শ দেওয়া হয়েছে। তাঁর অক্সিজেন স্যাচুরেশন ৯৬।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত রোববার আবদুল মুহিতের করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। এরপর চিকিৎসকের পরামর্শে তিনি ঢাকার বনানীর নিজ বাসাতেই ছিলেন। একই দিন মুহিতের ছেলে শাহেদ মুহিতেরও করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। তবে আবদুল মুহিতের দুই দফা টিকা নেওয়া আছে।

অর্থমন্ত্রী হিসেবে আবুল মাল আবদুল মুহিত এ পর্যন্ত ১২টি বাজেট উপস্থাপন করেছেন, যার ১০টি আওয়ামী লীগ সরকার আমলের। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা কমিটির সদস্য।

শেয়ার করুন

পাঠকের মতামত