আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ক্যানসারে আক্রান্ত শিশু রামিন, চিকিৎসায় প্রয়োজন ৭ লাখ টাকা

ক্যানসারে আক্রান্ত শিশু রামিন, চিকিৎসায় প্রয়োজন ৭ লাখ টাকা

কোম্পানীগঞ্জের সিরাজপুর গ্রামের চার বছরের শিশু রামিনের শরীরে বাসা বেঁধেছে মরণব্যাধি ক্যানসার। চিকিৎসার জন্য তাকে ভারতে নেয়া হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন সে। তার চিকিৎসায় ইতোমধ্যেই অনেক টাকা ব্যয় হয়েছে।

আগামী ২০ আগস্টের মধ্যে তার অস্ত্রোপচারের জন্য সাত লাখ টাকা প্রয়োজন। কিন্তু রামিনের পরিবারের পক্ষে তা যোগাড় করা অসম্ভব হয়ে পড়েছে।

প্রিয় সন্তানকে বাঁচাতে বাধ্য হয়ে মানুষের কাছে সহায়তার আহ্বান জানিয়েছেন রামিনের অসহায় মা ফারজানা ইয়াসমিন বিজলী। নিজের ফেসবুক ওয়ালে তিনি একটি স্ট্যাটাস দিয়ে এ আহ্বান জানান।

স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘আমার ছেলেটাকে আপনারা সাহায্য করেন। অনেক টাকার দরকার। অ্যাড্রেনাল ক্যানসার চিকিৎসায় মুম্বাইয়ের টাটা মেমরিয়াল হাসপাতালে অনেক দিন ভর্তি। সামনের ২০ আগস্টের মধ্যে সাত লাখ টাকা জমা দিতে হবে সার্জারির জন্য। হাতে যা ছিল সব শেষ। আপনারা প্লিজ সাহায্য করেন। কিছু না কিছু পাঠান, পাঁচ টাকা হলেও পাঠান।’

রামিনের খালা কুলসুম আরা বেগম বলেন, ‘ছোট্ট শিশুটির এমন অবস্থা আমারা মেনে নিতে পারছি না। আমরা সবাই মিলে শেষ পর্যন্ত চেষ্টা করেছি ওর চিকিৎসার খরচ জোগানোর। কিন্তু আমাদের সাধ্য ও সামর্থ্যের শেষবিন্দু পর্যন্ত দিয়ে দিয়েছি। এখন একান্ত বাধ্য হয়েই শিশুটির চিকিৎসার জন্য সহায়তার পোস্ট করেছি।’

রামিনের নানা আবুল কালাম সেলিম এলাকার স্বনামধন্য শিক্ষক। তিনি এলাকায় ‘সেলিম স্যার’ নামে সুপরিচিত। নোয়াখালী কোম্পানীগঞ্জের চরকাঁকড়া অ্যাকাডেমি উচ্চ বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে শিক্ষকতা করছেন।

নাতির জন্য কাতর এই শিক্ষক বলেন, ‘দেশে-বিদেশে আমার হাজার হাজার ছাত্র-ছাত্রী রয়েছে। এই দুঃসময়ে আমি আশা করব—তারা যেন আমার পাশে দাঁড়ায়। পাশপাশি দেশের বিত্তশালীরা যদি এগিয়ে আসেন, আপনাদের সহায়তায় আল্লাহর রহমতে আমার নাতি সুস্থ হয়ে ফিরতে পারবে।’

রামিনকে সাহায্য পাঠানোর ঠিকানা- বিকাশ ও নগদ নম্বর: কুলসুম আরা বেগম—০১৬৭৭৬১১৮৯৮ (পার্সোনাল), আলাউদ্দিন—০১৭২৮৫৯৯৪৫৬ (পার্সোনাল) অথবা ০১৮৯৪৮৫৮০৮২ (পার্সোনাল)।

ব্যাংক হিসাব নম্বর: ৩৮০২ ৬০১০ ১১৪৩৪—কুলসুম আরা বেগম, সোনালী ব্যাংক, বসুরহাট শাখা, কোম্পানীগঞ্জ, নোয়াখালী।

রামিনের মা ফারজানা ইয়াসমিন বিজলীর সঙ্গে যোগাযোগ করা যাবে হোয়াটসঅ্যাপে। ভারতে অবস্থানরত বিজলীর যোগাযোগ নম্বর—+৯১৯৩৩৫৫৬৯৫৩১।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/বি

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত