আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

নারী ইন্সপেক্টরকে ধর্ষণ : এসপির বিরুদ্ধে মামলা নিতে পুলিশকে আদালতের নির্দেশ

নারী ইন্সপেক্টরকে ধর্ষণ : এসপির বিরুদ্ধে মামলা নিতে পুলিশকে আদালতের নির্দেশ

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার (এসপি) মোক্তার হোসেনের বিরুদ্ধে নারী ইন্সপেক্টরকে ধর্ষণের মামলা গ্রহণে রাজধানীর উত্তরা পূর্ব থানার ওসিকে নির্দেশ দিয়েছে আদালত। একইসাথে মামলা গ্রহণের পর এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে বলা হয়েছে আদালতের নির্দেশে।

বৃহস্পতিবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ধর্ষণের অভিযোগে মামলার আবেদন নিয়ে গেলে আদালত সেটি আমালে নিয়ে পুলিশকে এই নির্দেশনা দেয়।

ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) আফরোজা ফারহানা জানান, ঢাকার সপ্তম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোছা: কামরুন্নাহার বাদীর জবানবন্দি রেকর্ড করেছেন।

আদালতে করা বাদীর আবেদন সূত্রে জানা গেছে, জাতিসঙ্ঘ শান্তি মিশনে সুদানে কর্মরত থাকাকালীন ওই নারী পুলিশ ইন্সপেক্টরকে ধর্ষণ করেছেন সেখানে কর্মরত এসপি মোক্তার হোসেন। তার বিরুদ্ধে আদালতে বৃহস্পতিবার তিনি এই মামলার আবেদন করেন।

ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর আফরোজা ফারহানা জানিয়েছেন, মামলার অভিযোগে বলা হয়েছে, মামলার বাদী ও অভিযুক্ত দু’জনেই সুদানে জাতিসঙ্ঘ শান্তি মিশনের কর্মরত ছিলেন। অভিযুক্ত পুলিশ সুপার ওই শান্তি মিশনে পুলিশের কন্টিনজেন্টের কমান্ডার ছিলেন। সেখানে অবস্থানকালীন ধর্ষণের ঘটনা ঘটেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরো বলা হয়েছে, ওই নারী পুলিশ ইন্সপেক্টরের সাথে অভিযুক্ত পুলিশ সুপার বিভিন্ন সময়ে যোগাযোগ করতেন। ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে একদিন পেটের সমস্যার কথা উল্লেখে করে ওই পুলিশ ইন্সপেক্টরকে দুপুর বেলায় তাকে রান্না করে খাওয়ানোর কথা বলেন।

এরপর সেখানে যাওয়ার পর তাকে ধর্ষণ করা হয়েছে বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯-এর ১ ধারায় মামলাটি করা হয়েছে।

এর আগে পুলিশ বিভাগেও ওই নারী পুলিশ ইন্সপেক্টর লিখিত অভিযোগ করেছিলেন বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়। কিন্তু এতে কোনো সুফল না পেয়ে শেষ পর্যন্ত তিনি আদালতে অভিযোগ নিয়ে যান।

এলএবাংলাটাইমস/এলআরটি/বি

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত