আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

সংসদ সদস্যদের অস্ত্রের লাইসেন্স দিতে তৎপর হওয়ার সুপারিশ

সংসদ সদস্যদের অস্ত্রের লাইসেন্স দিতে তৎপর হওয়ার সুপারিশ

জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে সংসদ সদস্যদের অস্ত্রের লাইসেন্স বরাদ্দে আরও তৎপর হতে সুপারিশ করা হয়েছে।

রবিবার (২৯ আগস্ট) সংসদ সচিবালয়ের পাঠানোর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিটি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বরাদ্দের ক্ষেত্রে সংসদ সদস্যদেরকে অগ্রাধিকার দেওয়ার বিষয়ে আরও তৎপর হওয়ার জন্য সুপারিশ করেছে।

এ বিষয়ে জানতে চাইলে কমিটির সদস্য পীর ফজলুর রহমান বলেন, এ বিষয়ে কমিটি আগেই সুপারিশ করেছে। নতুন করে কিছু বলা হয়নি। বৈঠকে ডোপ টেস্ট ও মাদক বিরোধী কার্যক্রম সুষ্ঠুভাবে পালন করায় কমিটি সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছে।

বৈঠকে দেশে ধর্ষণের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের সুবির্ধাথে প্রতিটি বিভাগে অন্তত একটি ডিএনএ ল্যাব স্থাপনের বিষয়ে সুপারিশ করা হয়। কমিটি বগুড়া জেলার ভবানীপুর বাজারে যতদ্রুত সম্ভব একটি পুলিশ ক্যাম্প স্থাপনের জন্য সুপারিশ করে।

বৈঠকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সার্বিক কার্যক্রমের ওপর একটি সচিত্র প্রতিবেদন উপস্থাপন করা হয়। বিজিবির বিওপির (বর্ডার অবজারভেশন পোস্ট) সংখ্যা দ্রুত সময়ের মধ্যে বৃদ্ধি ও স্থাপনের জন্য সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি মো. শামসুল হক টুকুর সভাপতিত্বে বৈঠকে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, মো. হাবিবর রহমান, সামছুল আলম দুদু, কুজেন্দ্র লাল ত্রিপুরা, পীর ফজলুর রহমান, নূর মোহাম্মদ, সুলতান মোহাম্মদ মনসুর আহমদ, বেগম রুমানা আলী।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/বি

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত