আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

কর্মজীবী নারী-পুরুষের বিয়ে নয়, সংসদে প্রস্তাব এমপির

কর্মজীবী নারী-পুরুষের বিয়ে নয়, সংসদে প্রস্তাব এমপির

দেশের বেকার সমস্যা সমাধানের লক্ষে কর্মজীবী নারী-পুরুষের মধ্যে যাতে বিয়ে না হয় সে ব্যাপারে আইন প্রণয়নের দাবি জানিয়েছেন বগুড়া ৭ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাবলু।

শনিবার জাতীয় সংসদ অধিবেশনে বগুড়া-৭ আসনের স্বতন্ত্র সদস্য রেজাউল করিম বাবলু আইনমন্ত্রীর কাছে এ দাবি জানান।

এ সময় আইনমন্ত্রী আনিসুল হকের উদ্দেশ্যে রাখা বক্তব্যে তিনি বলেন, দেশে এখন ৪ কোটি বেকার। এ সমস্যার কোনো সমাধান হচ্ছে না, কারণ দেশে কর্মজীবী পুরুষরা বিয়ে করছেন আরেক কর্মজীবী নারীকে। কর্মজীবী নারীরাও বিয়ে করছেন কর্মজীবী পুরুষকে। ফলে যারা বেকার আছেন, তারা বেকারই থেকে যাচ্ছেন।

বেকার সমস্যা সমাধানের উপায় হিসেবে তিনি আইনমন্ত্রীর কাছে প্রস্তাব করেন, যদি আইন করে এ ধরনের বিয়ে বন্ধ করা হয়, তাহলে বেকার সমস্যার অনেকটা সমাধান হয়ে যাবে। এ ছাড়া মা-বাবা দুজনই কর্মজীবী হলে, সন্তানরা গৃহকর্মীর হাতে নির্যাতিত হয় বলেও এ ধরনের বিয়ে বন্ধ করা উচিত বলে মনে করেন তিনি।

এ ব্যাপারে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘এরকম প্রস্তাব নিয়ে আমি এখান থেকে দুই কদমও হাঁটতে পারবো না। আমি জনপ্রতিনিধি। বাক স্বাধীনতা আছে। তিনি (বাবলু) স্বাধীনভাবে যা ইচ্ছা তাই বলতে পারেন। কিন্তু আমি যা ইচ্ছা তাই করতে পারি না।’

এলএবাংলাটাইমস/এলআরটি/বি

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত