আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

নোয়াখালীতে জেলা আ.লীগের কমিটি নিয়ে দ্বন্দ্ব, ১৪৪ ধারা

নোয়াখালীতে জেলা আ.লীগের কমিটি নিয়ে দ্বন্দ্ব, ১৪৪ ধারা

নোয়াখালী সদরে জেলা আওয়ামী লীগের কমিটি নিয়ে দ্বন্দ্বের জের ধরে সংঘর্ষের আশঙ্কায় আজ সোমবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পৌরসভা ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। এই সময়ের মধ্যে কোথাও কোনো সমাবেশ, মিছিল-মিটিং করা যাবে না বলে নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে জেলা আওয়ামী লীগের কমিটি নিয়ে দ্বন্দ্বের জের ধরে গতকাল রোববার বিকেলে তিন গ্রুপ পৃথক স্থানে মিছিলের আয়োজন করার পর ত্রিমুখী সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়া হয়। এতে কয়েকজন আহত হন।

পাল্টাপাল্টি বিক্ষোভ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ত্রিমুখী সংঘর্ষ চলাকালে শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে দুই ঘণ্টার বেশি সময় পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে শহরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

জানা গেছে, সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী, পৌর মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদ উল্লাহ খান সোহেল ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান শিহাব উদ্দিন শাহীনের লোকজনের মধ্যে এ সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়া হয়। সংঘর্ষ চলাকালে কয়েকজন নেতাকর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাঁদের নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

নোয়াখালী জেলা আওয়ামী লীগের কমিটি নিয়ে সাম্প্রতিক সময়ে বিবদমান গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চরমে পৌঁছেছে। ২০১৯ সালের ২০ অক্টোবর মাইজদী শহীদ ভুলু স্টেডিয়ামে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রীর উপস্থিতিতে সম্মেলনের মাধ্যমে জেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়। এ সময় কয়েকটি সাংগঠনিক পদ ঘোষণা করা হলেও সভাপতি ও সাধারণ সম্পাদক পদসহ মূল পদগুলো ঘোষণা না হওয়ায় এ দ্বন্দ্ব সৃষ্টি হয়। দীর্ঘ সময় কেন্দ্র অনুমোদন না দেওয়ায় কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার সঙ্গে এ কমিটি নিয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরীর বাগ্‌বিতণ্ডা হয় এবং তাঁরা দ্বন্দ্বে জড়িয়ে পড়েন।

এ ছাড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ নেওয়ার জন্য পৌর মেয়র শহীদ উল্লাহ খান সোহেল ও সাবেক উপজেলা চেয়ারম্যান সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শিহাব উদ্দিন শাহীনও মাঠে রয়েছেন বলে জানা গেছে।

আজ সোমবার কেন্দ্র থেকে জেলা আওয়ামী লীগের কমিটি ভেঙে দিয়ে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হতে পারে বলে মনে করা হচ্ছে। এর ফলে দলীয় পদ নিয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়া হয়।

জেলা প্রশাসন জানিয়েছে, জেলা শহর মাইজদী, দত্তের হাট ও সোনাপুর এলাকায় আজ ১৪৪ ধারা চলাকালে সব ধরনের সভা-সমাবেশ ও মিছিল-মিটিং নিষিদ্ধ করা হয়েছে। গতকাল রাতে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছিল।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/বি

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত