আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ইসি গঠনে ১৫ ফেব্রুয়ারির মধ্যে আইন করা সম্ভব নয়: আইনমন্ত্রী

ইসি গঠনে ১৫ ফেব্রুয়ারির মধ্যে আইন করা সম্ভব নয়: আইনমন্ত্রী

আইনমন্ত্রী অ্যাড‌ভো‌কেট আনিসুল হক বলেছেন, নির্বাচন কমিশন গঠনে ১৫ ফেব্রুয়ারির মধ্যে আইন প্রণয়ন করা সম্ভব নয়।

রোববার (১০ অক্টোবর) দুপুরে ঢাকা রি‌পোর্টার্স ইউনিটি আ‌য়ো‌জিত ‘মিট দ্য রি‌পোর্টার্স’ অনুষ্ঠানে এ এক প্রশ্নের জবাবে এ কথা ব‌লেন তি‌নি।

আইনমন্ত্রী ব‌লেন, নির্বাচন ক‌মিশন গঠ‌নের জন্য আইনের প্রয়োজন রয়েছে। কিন্তু ১৫ ফেব্রুয়ারি বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে। এ সম‌য়ের মধ্যে নির্বাচন ক‌মিশন গঠ‌ন করার লক্ষ্যে আইন করা সম্ভব নয়।

তি‌নি ব‌লেন, এখনও কো‌ভিড পরিস্থিতি বিদ্যমান। কো‌ভি‌ডের কারণে সংসদের সেশনও সংক্ষিপ্ত করা হয়। এত দ্রুত সম‌য়ে সংসদে আলাপ আলোচনা ক‌রে আইন করা অসম্ভব ব্যাপার।

মন্ত্রী বলেন, এবারও সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন ক‌মিশন গঠন করা হবে। রাষ্ট্রপ‌তি সকল দলের সঙ্গে আলাপ ক‌রে সার্চ ক‌মি‌টি গঠন ক‌রে থা‌কেন।

সার্চ ক‌মি‌টি গঠনের প্রেক্ষাপট তু‌লে ধ‌রে আনিসুল হক ব‌লেন, নির্বাচন ক‌মিশন গঠ‌নে এত‌দিন আইন করা হয় নাই। ২০১২ সা‌লে রাষ্ট্রপতি সকল রাজনৈতিক দ‌লের স‌ঙ্গে আলোচনা ক‌রে কিভাবে নির্বাচন কর‌বেন সেই বিষ‌য়ে সিদ্ধান্ত নেন। সিদ্ধান্তটা হ‌লো সার্চ ক‌মি‌টি গঠন। দলগু‌লোর কাছ থে‌কে নাম নি‌য়ে সার্চ ক‌মি‌টি গঠন করা হয়। এই সার্চ ক‌মি‌টির মাধ্যমে গ‌ঠিত নির্বাচন ক‌মিশনের মাধ‌্যমে দু‌টি নির্বাচনও হ‌লো।

তিনি আরও বলেন, তত্বাবধায়ক সরকার পদ্ধতিতে দে‌শে নির্বাচন হ‌য়ে‌ছে, কিন্তু সেটা নি‌য়েও প‌রে বিতর্ক উঠেছে। এখন সার্চ ক‌মি‌টি নি‌য়ে কথা উঠ‌ছে। অথচ বর্তমান নির্বাচন ক‌মিশ‌নে তা‌দের (বিএনপির) প্রস্তা‌বিত লোক র‌য়ে‌ছে।

সার্চ ক‌মি‌টির মাধ‌্যমে নির্বাচন ক‌মিশন হ‌লে নির্বাচন সুষ্ঠু হ‌বে না বিএন‌পির এমন অভি‌যোগের জবা‌বে আইনমন্ত্রী ব‌লেন, আমি তা‌দের আশ্বস্ত ক‌রে বল‌তে চাই, দে‌শে নির্বাচন নির‌পেক্ষ হ‌বে। অতী‌তে প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার সরকা‌র আম‌লে জাতীয় নির্বাচন নির‌পেক্ষ ও সুষ্ঠু হ‌য়ে‌ছে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/বি

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত