আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

রেজা কিবরিয়াকে নিয়ে ভিপি নুরের দল ঘোষণা মঙ্গলবার

রেজা কিবরিয়াকে নিয়ে ভিপি নুরের দল ঘোষণা মঙ্গলবার

ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের নতুন রাজনৈতিক দল নিয়ে বেশ কিছুদিন ধরে রাজনৈতিক অঙ্গনে চলছে আলোচনা। কবে যাত্রা শুরু করবে নতুন এই রাজনৈতিক দল, কারা থাকবেন নুরের দলে, কী হবে তাদের লক্ষ্য-উদ্দেশ্য ও মূলনীতি, আগেভাগে বিষয়গুলো পরিষ্কার না করলেও ইতিমধ্যে সবকিছুই প্রকাশ্যে চলে এসেছে।

'বাংলাদেশ গণঅধিকার পরিষদ' নামের নতুন এই দলের আনুষ্ঠানিক ঘোষণা আসছে মঙ্গলবার (২৬ অক্টোবর)।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্য নিয়ে গণফোরামের সাবেক সাধারণ সম্পাদক রেজা কিবরিয়া ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের নেতৃত্বে নতুন এই দলের আত্মপ্রকাশ হবে। তবে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের বদলে রাজধানীর পল্টনের জামান টাওয়ারে কেন্দ্রীয় কার্যালয় থেকে দলের ঘোষণা আসবে।

দলের আহ্বায়ক রেজা কিবরিয়া আওয়ামী লীগের সাবেক অর্থমন্ত্রী শাহ এম এস কিবরিয়ার ছেলে। আর নতুন এই দলের সদস্য সচিব হিসেবে থাকছেন নুরুল হক নুর।

ডাকসুর সাবেক ভিপি এবং ছাত্র, যুব, শ্রমিক ও পেশাজীবী অধিকার পরিষদের সমন্বয়ক নুরুল হক নুর জানিয়েছেন, মঙ্গলবার বেলা ১১টায় এই রাজনৈতিক দলের ঘোষণা আসবে। দল হিসেবে আত্মপ্রকাশের পর ঘোষণা করা হবে ১০১ সদস্যের আহ্বায়ক কমিটি।

নুর বলেন, ‘ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনুমতি চেয়েছিলাম, সেখানে দিচ্ছে না। এর আগে ২০ তারিখ করার কথা ছিল। পুলিশ দিচ্ছে না। এ কারণেই এখন আমরা জামান টাওয়ারে আমাদের অফিসেই করব।'

সরকারি চাকরিতে কোটাবিরোধী আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়ে আলোচনায় আসেন নুরুল হক নুর। ঢাকা বিশ্বিবদ্যালয়ের সাবেক এই শিক্ষার্থী নুরকে কোটা ইস্যুতে আন্দোলন চলাকালে হামলার মুখেও পড়তে হয়েছে। ধীরে ধীরে বেশ সর্বমহলে পরিচিত পান নুর৷ এক পর্যায়ে নুর ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ডাকসুর ভিপি নির্বাচিত হন।

নতুন দলের লক্ষ্য সম্পর্কে নুর বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনায় বৈষম্যহীন গণতান্ত্রিক সমৃদ্ধ মানবিক বাংলাদেশ গড়ে তোলা আমাদের লক্ষ্য।’

বাংলাদেশ গণঅধিকার পরিষদের মূলনীতি ঠিক করা হয়েছে চারটি। এর মধ্যে আছে: গণতন্ত্র, ন্যায়বিচার, অধিকার ও জাতীয় স্বার্থ।

বাংলাদেশ গণঅধিকার পরিষদকে নির্বাচনমুখী রাজনৈতিক দল বলা যাবে কি না, জানতে চাইলে নুর বলেন, ‘অবশ্যই। আগামী নির্বাচনে ৩০০ আসনে অংশ নেওয়ার লক্ষ্য নিয়েই এই রাজনৈতিক দল কাজ করবে। দল ঘোষণার পরই প্রাথমিক টার্গেট নির্বাচন কমিশনের নিবন্ধনের শর্ত পূরণ করে নিবন্ধন নেওয়া। রাজপথের কর্মসূচির পাশাপাশি নির্বাচনী কার্যক্রমে অংশ নেওয়া।’

দল ঘোষণার পর কোনো রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করা হবে কি না এ বিষয়ে নুর বলেন, ‘কাল শুধু দলের ঘোষণা হবে। তবে দলের একটা রাজনৈতিক কর্মসূচি থাকবে। মাঠের কর্মসূচি না, দলের ২১ দফা কর্মসূচি।’

জানা গেছে, সরাসরি সম্পৃক্ত না থাকলে পেছন থেকে নতুন এই দলকে নির্দেশনা ও পরামর্শ দিচ্ছেন গণস্বাস্থ্যের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/বি

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত