আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ঢাকায় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

ঢাকায় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

রাজধানীর নয়াপল্টনে সমাবেশ শেষে বিএনপির মিছিলে পুলিশের বাধা এবং ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় বিএনপির নেতাকর্মীদের লক্ষ্য করে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। আজ মঙ্গলবার সকালে এ ঘটনার সময় বেশ কয়েকজনকে আটকও করা হয়।

সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে আজ সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে বিএনপি। শোভাযাত্রা করে নয়াপল্টন থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে যেতে চাইলেও পুলিশ অনুমতি দেয়নি বলে জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজকের সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত হয়। সমাবেশে বক্তব্য শেষে সবাইকে যার যার গন্তব্যে চলে যাওয়ার নির্দেশ দেন বিএনপির মহাসচিব। এরপর কিছু নেতাকর্মী মিছিল করলে তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পুলিশ তাদের ওপর টিয়ারশেল নিক্ষেপ করে।

ধাওয়া-পাল্টা ধাওয়ার ফলে ওই এলাকায় যানচলাচল বন্ধ হয়ে যায়। ফলে দুর্ভোগে পড়েন যাত্রীরা।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) আবুল হাসান বলেন, ‘বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তাদের একটি সমাবেশ ছিল। কথা ছিল তারা মিছিল না করে সমাবেশ শেষ করবে। হঠাৎ বিএনপির নেতাকর্মীরা পুলিশের ওপর ইট-পাটকেল ও লাঠিসোটা নিক্ষেপ করে। এ ঘটনা সাড়ে ১১টার দিকে। এমন সময় আমরা আত্মরক্ষার জন্য লাঠিপেটা ও রাবার বুলেট ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেই।’

এসি আবুল হাসান আরও বলেন, ‘এ সময় কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। যাচাই-বাছাই শেষে অপরাধ না থাকলে তাদের ছেড়ে দেওয়া হবে। অপরাধ থাকলে গ্রেপ্তার দেখানো হবে।’

আজকের সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ অন্যান্য নেতারা বক্তব্য দেন।

এলএবাংলাটাইমস/এলআরটি/বি

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত