আপডেট :

        ২০২৮ অলিম্পিক আয়োজনের প্রস্তুতিতে বড় আর্থিক সংকট, ৫৯৫ মিলিয়ন ডলার ঘাটতি দেখাল এলএ২৮

        ৩০ ফুট ঢেউয়ের আঘাতে ভেঙে পড়ল পিয়ার, ক্যালিফোর্নিয়ার উপকূলে ভয়াবহ জলোচ্ছ্বাস

        পুরুষের জন নাঙ্গের আকারও নারীদের কাছে আকর্ষণীয়তার মূল্যায়নে প্রভাব ফেলে, বলছে গবেষণা

        ফ্লোরিডার মাংসের দোকানে প শু নি র্যা তনের অভিযোগ, গ্রে প্তার ৬ কর্মী

        মোদির দলের প্রতি পক্ষপাতের অভিযোগ, বিক্ষোভের মুখে কংগ্রেসের সঙ্গে আলোচনায় মেটা

        আলঝেইমারে আক্রান্ত ব্যক্তি আমাজন বনে ১১ দিন একা বেঁচে থাকার পর উদ্ধার

        বাংলাদেশসহ ১৬ বাণিজ্য অংশীদারের ওপর নতুন শুল্কের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের

        নিউ অরলিন্স থেকে ফ্লোরিডাগামী বিমান বিধ্বস্ত, নিহত চার প্রাপ্তবয়স্ক ও দুই শিশু

        রেকর্ড উচ্চতার জোয়ারের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলীয় এলাকায় বন্যা সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার জনপ্রিয় স্কেটিং রিঙ্ক মালিককে হত্যায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

        গোপন সূত্রের পরিচয় প্রকাশ না করায় কারাবাসের ঝুঁকিতে প্রবীণ টিভি সাংবাদিক

        শিশুদের ডে-কেয়ার সংকট কাটাতে নতুন পরিকল্পনা নিয়ে আসছেন লস এঞ্জেলেসের মেয়র-ইলেক্ট

        আইসিই আটককেন্দ্রে চিঠি পৌঁছাতে দেরি, আপিলের সুযোগ হারিয়ে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের মুখে অভিবাসীরা

        যুক্তরাষ্ট্রের বড় পুলিশ সংস্থাগুলোর মধ্যে গত বছর সবচেয়ে বেশি গুলি চালিয়েছে এলএপিডি

        ইনগলউডে ১২ তলা কালি হোটেলের নির্মাণে দৃশ্যমান অগ্রগতি, থাকছে ৩৩৪টি কক্ষ ও স্যুট

        ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় উড়োজাহাজে বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা

        'সবচেয়ে ভয়ংকর অপরাধীদের’ প্রতি দয়া দেখাচ্ছেন নিউজম, অভিযোগ ট্রাম্পের

        এনভিডিয়ার প্রধান নির্বাহী পদে হুয়াংয়ের প্রত্যাবর্তনেও তদন্ত বন্ধ হচ্ছে না, জানাল ক্যালিফোর্নিয়া

        ইতালি ছাড়লে সম্পদশালীদের আর দিতে হবে না বাড়তি কর, মেলোনির দলের নতুন প্রস্তাব

        রূপপুর প্রকল্পের আবাসিক ভবনের ১২ তলা থেকে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার

পাঠাও এর নতুন সিইও ফাহিম আহমেদ

পাঠাও এর নতুন সিইও ফাহিম আহমেদ

 

দেশের সর্ববৃহৎ ডিজিটাল সার্ভিস প্ল্যাটফর্ম, রাইডশেয়ারিং-ফুড ডেলিভারি এবং ই-কমার্স লজিস্টিকস সেবা খাতের শীর্ষ প্রতিষ্ঠান পাঠাও এর ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিযুক্ত হয়েছেন ফাহিম আহমেদ। তিনি পাঠাও এর সহ-প্রতিষ্ঠাতা হুসেইন মোহাম্মদ ইলিয়াসের স্থলাভিষিক্ত হলেন।

ফাহিম আহমেদ ২০১৮ সালে পাঠাও এর চিফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) হিসেবে যোগদান করেন। ২০২০ সালের মাঝামাঝি সময় থেকে তিনি কোম্পানির সার্বিক কার্যক্রমের দায়িত্বভার নেন। মহামারির সংকটকালীন সময়ে ডিজিটাল সেবার ক্রমবর্ধমান চাহিদা পূরণের লক্ষ্যে কোম্পানির জন্য নতুন কৌশল উদ্ভাবন এবং বাস্তবায়নে মুখ্য ভূমিকা পালন করেন তিনি।

এক বছরে পাঠাও এর কার্যক্রমের ব্যাপক বিস্তৃতি ঘটেছে এবং আর্থিক প্রবৃদ্ধি বেড়েছে রেকর্ড হারে। পাঠাও ডিজিটাল প্ল্যাটফর্মে সেবাগ্রহণকারী গ্রাহকের সংখ্যা ৮০ লাখ ছাড়িয়ে গেছে। সেবাদানে নিয়োজিত রয়েছেন তিন লাখ চালক এবং ডেলিভারি এজেন্ট, প্রায় ৩০ হাজার মার্চেন্ট এবং ১০ হাজারের বেশি রেস্টুরেন্ট।

ফাহিম আহমেদ বলেন, পাঠাও এমন একটি প্রতিষ্ঠান যারা অগণিত ভোক্তা, ক্ষুদ্র ব্যবসায়ী এবং দৈনিক উপার্জনকারীদের জীবনে পরিবর্তন আনছে। সামনের দিনগুলোতে পাঠাও এর রয়েছে বিপুল সম্ভাবনা। কিন্তু এই সুযোগকে কাজে লাগাতে দ্রুত এগোতে হবে, দৃঢ় মনোযোগ দিতে হবে এবং দিন বদলাতে হবে। পাঠাও এর অসাধারণ উদ্যোগী এই টিমের নেতৃত্ব পেয়ে তিনি উচ্ছ্বসিত এবং কৃতজ্ঞ।

তিনি আরও বলেন, ডিজিটাল কমার্স খাতের জন্য ফিনটেক-নির্ভর নতুন প্রজন্মের প্ল্যাটফর্ম তৈরি করছে পাঠাও। এর মাধ্যমে ক্রেতারা আরো বেশি সেবা নিতে পারবে আর জেনে বুঝে খরচ করতে পারবে। এতে বাণিজ্যের গতি বাড়বে আর ব্যবসায়ীদের প্রবৃদ্ধি হবে। মধ্যবিত্তের আয়ের পথ আরো সুগম হবে।

এদিকে, সদ্য বিদায়ী প্রধান নির্বাহী কর্মকর্তা হুসেইন মোহাম্মদ ইলিয়াস পাঠাও বোর্ড অব ডিরেক্টরস এর সদস্য হিসেবে বহাল থাকবেন। পাশাপাশি, তিনি কোম্পানির সিনিয়র অ্যাডভাইজারের দায়িত্ব পালন করবেন।
তিনি বলেন, 'পাঠাও প্রতিষ্ঠা আমার জীবনের সবচেয়ে রোমাঞ্চকর অভিজ্ঞতা। ছয় বছর পর এখনই সময় নতুন নেতৃত্বের, আর পাঠাওকে এগিয়ে নিতে ফাহিমই সবচেয়ে যোগ্য। পাঠাও এর অনন্য প্রতিভাবান ও উদ্ভাবনী টিমের সঙ্গে কাজ করতে পেরে আমি ধন্য। আমি নিশ্চিত যে, প্রাণোচ্ছল এই টিমের সৃজনশীলতা ফাহিমের নেতৃত্বে অসাধারণভাবে বিকশিত হবে।'

প্রসঙ্গত, ফাহিম আহমেদ যুক্তরাষ্ট্রের মিডলবারি কলেজ থেকে উচ্চতর পড়াশুনা সম্পন্ন করেন। অর্থায়ন ও বিনিয়োগ খাতে বাংলাদেশ, দক্ষিণ এশিয়া ও যুক্তরাষ্ট্রে ১৮ বছরের অধিককাল কাজের অভিজ্ঞতা রয়েছে তার। পাঠাওতে যোগ দেওয়ার আগে তিনি আন্তর্জাতিক বিনিয়োগ প্রতিষ্ঠান এসইএএফ এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্বপালন করেন। সেখানে তিনি বাংলাদেশের প্রথম মিড মার্কেট ইনভেস্টমেন্ট ফান্ডের অন্যতম সহ প্রতিষ্ঠাতা এবং ব্যবস্থাপনার দায়িত্ব সফলভাবে পালন করেন। এছাড়াও তিনি রয়্যাল ব্যাংক অব স্কটল্যান্ড (আরবিএস) এবং আমেরিকান সিকিউরিটিজের বিনিয়োগ বিশেষজ্ঞ হিসেবে কর্মরত ছিলেন এবং নিউইয়র্কভিত্তিক বিখ্যাত বিনিয়োগ প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাক্সের ইনভেস্টমেন্ট ব্যাংকার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এলএবাংলাটাইমস/এনএইচ

শেয়ার করুন

পাঠকের মতামত