মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া
মির্জাপুরের এমপি একাব্বরের ইন্তেকাল
টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের টানা চারবারের সংসদ সদস্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. একাব্বর হোসেন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন।
মঙ্গলবার (১৬ নভেম্বর) বেলা ২টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তার সাবেক ব্যক্তিগত সহকারী ও উপজেলা যুবলীগের আহ্বায়ক শামীম আল মামুন সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘গত ১৯ অক্টোবর মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে ঢাকার সিএমএইচে ভর্তি হন সংসদ সদস্য একাব্বর হোসেন। টানা ৩৬ দিন চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যান। তিনি দীর্ঘদিন কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন।’
এলএবাংলাটাইমস/এলআরটি/বি
[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]
News Desk
শেয়ার করুন