আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

‘খালেদা জিয়াকে বিদেশে নেয়ার আবেদন আইনগতভাবে বিবেচনা করার সুযোগ নেই’

‘খালেদা জিয়াকে বিদেশে নেয়ার আবেদন আইনগতভাবে বিবেচনা করার সুযোগ নেই’

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার একটি আবেদন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে দেয়া হয়েছে। খবরটি নিশ্চত করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, আইনগতভাবে খালেদা জিয়াকে বিদেশে নেয়ার আবেদন বিবেচনা করার সুযোগ নেই। তিনি বলেন, এর আগে আইনমন্ত্রীও বলেছেন। মানবিক কারণেই তিনি (খালেদা জিয়া) চিকিৎসার জন্য কারাগারের বাইরে রয়েছেন।

রোববার দুপুর সাড়ে ১২টার দিকে কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে এ আবেদন পেশ করেন।

আবেদনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নিতে একটি আবেদন নিয়ে বাংলাদেশ কল্যাণ পার্টির সভাপতির নেতৃত্বে একটি প্রতিনিধিদল এসেছিল। আমি তাদের আবেদনটি রেখেছি। উন্নত চিকিৎসার জন্য তারা খালেদা জিয়াকে বিদেশে নিতে চান। আমাদের মন্ত্রণালয়ের কার্যক্রম শেষ করে আবেদনটি আমরা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠিয়ে দেব।’

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘বিদেশ থেকে যেকোনো বিশেষজ্ঞ চিকিৎসক এখানে আসতে পারেন। আমাদের হাসপাতালগুলো ওয়েল ইক্যুইপ্ট। বিদেশ থেকে যেকোনো বিশেষজ্ঞ চিকিৎসক এখানে আসতে পারে। বিদেশি চিকিৎসক এলে সে চিকিৎসা ওখানে করা যায়, সে চিকিৎসা এখানেও করতে পারেন। কিছুক্ষণ আগে ইউনাইটেড হাসপাতালের একজন চিকিৎসক আমার এখানে এসেছিলেন, তিনিও আমাকে একই কথা বলেছেন।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল এখানে এসেছেন। তাদের আবেদনটি ছিল যে, খালেদা জিয়া অসুস্থ, তিনি চিকিৎসা নিচ্ছেন। তিনি একদম জীবনের শেষ প্রান্তে এসেছেন। কাজেই তাকে আরো উন্নত চিকিৎসা দেয়ার জন্য বিদেশে যাওয়ার সুযোগ করে দেয়া যায় কি না। প্রধানমন্ত্রীর কাছে তাদের একটি আবেদন এখানে নিয়ে এসেছেন। আমি তাদের বলেছি যে, এর আগেও প্রধানমন্ত্রীর কাছে খালেদা জিয়ার ছোট ভাই একটা আবেদন করেছিলেন। সেটাও আমি আইন মন্ত্রণালয়ে মতামতের জন্য পাঠিয়েছিলাম। আইনমন্ত্রী যথাযথভাবে পার্লামেন্টের প্রশ্নোত্তরের সময় বিস্তারিত বলেছেন। আমি এটা বলার পর তারা বলেছেন—এটা মানবিক কারণে দেয়া যায় কি না, বিবেচনা করার জন্য আমার কাছে দিয়েছেন। এটা আমি যথাযথভাবে প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়ে দেব।’

অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিএনপির শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে বাধা দেয়া হচ্ছে না। তারা গণঅনশন, মানববন্ধন, দোয়া অনুষ্ঠান করছে। কোনো বাধা দেয়া হচ্ছে না। কিন্তু, ধ্বংসাত্মক কোনো কর্মসূচির মাধ্যমে জনগণের জানমালের ক্ষতি করার চেষ্টা করলে তা দমন করা হবে।’

এদিকে, স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ শেষে কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম সাংবাদিকদের বলেন, ‘আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার আবেদন জানিয়ে একটি চিঠি প্রধানমন্ত্রীর কাছে দিয়েছি। স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের আবেদন আন্তরিকভাবে গ্রহণ করেছেন। তিনি এটি প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়ে দেবেন বলে জানিয়েছেন। আমরা আশা করছি প্রধানমন্ত্রী বিষয়টি মানবিকভাবে দেখবেন। খালেদা জিয়া একজন সাবেক প্রধানমন্ত্রী। তিনি একটি বৃহত্তর রাজনৈতিক দলের চেয়ারপারসন। দেশের জন্য তাকে অনেক অবদান রয়েছে। তিনি আজ জীবনমৃত্যুর সন্ধিক্ষণে। চিকিৎসকেরা জানিয়েছেন, উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত বিদেশে নিতে হবে।’

সৈয়দ ইব্রাহিম আরো বলেন, ‘অতীতের রাজনৈতিক মান-অভিমান ও তিক্ততা ভুলে গিয়ে সরকার খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত বিদেশে নেয়ার অনুমতি দেবেন।’

প্রতিনিধিদলে আরো ছিলেন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কারি এমএ তাহের, ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি শাহাদাত হোসেন সেলিম এবং বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা।

এলএবাংলাটাইমস/এলআরটি/বি

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত