আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

পরিকল্পনামন্ত্রীর সঙ্গে এলএ বাংলা টাইমসের সিইও’র সৌজন্য সাক্ষাৎ

পরিকল্পনামন্ত্রীর সঙ্গে এলএ বাংলা টাইমসের সিইও’র সৌজন্য সাক্ষাৎ

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান (ডানে) ও আব্দুস সামাদ (বায়ে)

 

বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এর সঙ্গে সম্প্রতি এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন লস এঞ্জেলেসের বিশিষ্ট সাংবাদিক ও এলএ বাংলা টাইমসের সিইও আব্দুস সামাদ। বৈঠকে তারা দেশ-বিদেশের চলমান সাংবাদিকতার ধারা ও বাংলাদেশের উন্নয়নে প্রবাসীদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আলোচনা করেন।

এ সময় মন্ত্রী প্রবাসী বাংলাদেশিদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, করোনাকালে প্রবাসীরা বাংলাদেশের স্বাস্থ্য খাতে উল্লেখযোগ্য সহযোগিতা করেছে। তাদের প্রদানকৃত ভেন্টিলেটরসহ জরুরি প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী অসংখ্য মানুষের প্রাণ বাঁচিয়েছে।

এছাড়া, তিনি আরো জানান, সিলেটের প্রবাসীরাও যুক্তরাষ্ট্রে বাংলাদেশের মুখ উজ্জ্বল করছে। বিশ্ব দরবারে বাঙালি সংস্কৃতি তুলে ধরার জন্য তিনি বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস এঞ্জেলেস (বাফলা) ও জালালাবাদ এসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়ারও প্রশংসা করেন।

বাংলাদেশের গণমাধ্যম সম্পর্কে এম এ মান্নান আরো বলেন, “দেশে গণমাধ্যমের সংখ্যা ক্রমেই বাড়ছে। মিডিয়া গণমানুষের কথা বলে। তাই এটি ইতিবাচক ইঙ্গিত।”

আব্দুস সামাদ বলেন, “বিদেশিদের কাছে বাংলাদেশকে তুলে ধরতে প্রবাসী গণমাধ্যমগুলো অগ্রণী ভূমিকা রাখছে। এলএ বাংলা টাইমস ও এলএ বাংলা টিভিও একই ধারা বজায় রাখবে।”

এছাড়া, আব্দুস সামাদ ঢাকায় অবস্থানকালে আরো সাক্ষাৎ করেছেন বাফলার বর্তমান প্রেসিডেন্ট শিপার চৌধুরী, ডিবিসির প্রধান সম্পাদক এম. মঞ্জুরুল ইসলাম, ইউল্যাব বিশ্ববিদ্যালয়ের মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের অ্যাসিস্টেন্ট প্রফেসর আব্দুল কাবিল খান, পিএইচডি ও দেশের গণমাধ্যমের অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের সঙ্গে।

এর আগে, আব্দুস সামাদ যুক্তরাষ্ট্র থেকে সৌদি আরবে গিয়ে পিতা-মাতা সমেত ওমরাহ হজ্ব সম্পন্ন করেন। সেখানে সম্মিলিত নাগরিক ফোরাম তাকে উষ্ণ সংবর্ধনায় দেয়। জনাব সামাদ এবার বেশ কিছুদিন বাংলাদেশ অবস্থান করবেন। সর্বশেষ ২০১৭ সালে তিনি দেশে এসেছিলেন।

এলএবাংলাটাইমস/এনএইচ

 

 

 

শেয়ার করুন

পাঠকের মতামত