আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

পরিবারের সহযোগীতা মাদকনির্ভরশীল ও মানসিক রোগীদের সুস্থতার পথকে দীঘার্য়িত করতে পারে

পরিবারের সহযোগীতা মাদকনির্ভরশীল ও মানসিক রোগীদের সুস্থতার পথকে দীঘার্য়িত করতে পারে

মাদকনির্ভরশীল এবং মানসিক রোগীদের চিকিৎসা কেন্দ্রের পাশাপাশি পরিবারের ভুমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ন। আহ্ছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা কেন্দ্রে রোগীদের পাশাপাশি রোগীদের পরিবারের সদস্যদের চিকিৎসা কার্যক্রমে কার্যকর অংশগ্রহনের জন্য কেন্দ্র থেকে পারিবারিক মনোসামাজিক শিক্ষামূলক কর্মসূচি নিয়মিত আয়োজন করা হয়। এরই ধারাবাহিকতায় আজ শনিবার ২৭ নভেম্বর ২০২১ ইং তারিখে আহ্ছানিয়া মিশন নারী মিশন মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের আয়োজনে উক্ত কেন্দ্রে চিকিৎসা নিতে আসা রোগীদের পরিবারের সদস্যদের নিয়ে পারিবারিক সভা আয়োজন করা হয়। সভায় মনোচিকিৎসক ও এডিকশন প্রফেশনাল ডা. মোঃ আখতারুজ্জামান সেলিম বিশেষজ্ঞ আলোচক এর বক্তব্যে বলেন সাক্ষ্য ভিত্তিক চিকিৎসা ব্যবস্থায়  মাদকনির্ভরশীল এবং মানসিক রোগের চিকিৎসায় পরিবারের সহযোগীতা একজন রোগীর সুস্থতার পথকে মসৃন ও দীর্ঘায়িত করতে পারে। তিনি আরো বলেন চিকিৎসা পরবতীর্তে কেন্দ্রের সাথে সংযুক্ত থাকা, নিয়মিত কাউন্সেলিং ও মনোচিকিৎসকের কাছে নিয়মিত ফলোআপ করার বিষয়গুলোতে পরিবারকে গুরুত্ব প্রদান করতে হবে। আহ্ছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র আয়োজিত এবারের সভার মূল আলোচ্য বিষয় ছিলো ‘‘মাদকনির্ভরশীল ও মানসিক সমস্যার রোগের চিকিৎসায় পরিবারের ভুমিকা’’। সভাটি ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য সেক্টরের ট্রেনিং রুমে অনুষ্ঠিত হয়। সভায় ২২ জন রোগীর পরিবারের সদস্যগন অংশগ্রহন করেন। সভায় বিশেষজ্ঞ আলোচক ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের কেন্দ্রীয় মাদকাসক্তি চিকিৎসা কেন্দ্রের সাবেক আবাসিক মনোচিকিৎসক ডা. মোঃ আখতারুজ্জামান সেলিম। সভায় ২ টি উপস্থাপনা ছিলো ঢাকা আহ্ছানিয়া মিশনের মাদকাসক্তি চিকিৎসা কেন্দ্রের সার্ভিস নিয়ে উপস্থাপনা করেন কেন্দ্রের সিনিয়র প্রোগ্রাম অফিসার উম্মে জান্নাত এবং ‘‘মাদকনির্ভরশীল ও মানসিক রোগের চিকিৎসায় পরিবারের ভুমিকা’’ নিয়ে উপস্থাপনা করেন সিনিয়র সাইকোলজিস্ট রাখী গাঙ্গুলী। উপস্থাপনায় চিকিৎসা পদ্ধতি, কেন্দ্রের সার্ভিস, কার্যকর ও অকার্যকর পরিবার, চিকিৎসা পরবতীর্তে ফলোআপ সার্ভিসে পরিবারের ভুমিকা নিয়ে আলোচনা করা হয়। পরবতীর্তে আলোচকগন মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

সবশেষে ঢাকা আহ্ছানিয়া মিশনের মাদকাসক্তি চিকিৎসা কেন্দ্রের প্রোগ্রাম কোর্ডিনেটর মোঃ শাহেদুল হকের  বক্তব্যের মধ্যে দিয়ে সভাটি শেষ করা হয়। সভাটি সঞ্চালনা করেন আহ্ছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনবার্সন কেন্দ্রের সাইকোসোশ্যাল কাউন্সেলর মমতাজ খাতুন ও কাউন্সেলর তামান্না আক্তার। উল্লেখ্য ২০১৪ সাল থেকে আহ্ছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র নারীদের জন্য চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছে। এই কেন্দ্রটি দেশের প্রথম লাইন্সেস প্রাপ্ত নারী মাদকাসক্তি চিকিৎসা কেন্দ্র। গত ৭ বছরে  উক্ত কেন্দ্র থেকে চিকিৎসা গ্রহন করেছে ৫১৫ জন রোগী এর মাঝে, চিকিৎসা নিয়ে প্রায় ২০০ জন রোগী বর্তমানে সুস্থ ও স্বাভাবিক জীবনে আছেন।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/বি

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত