আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

স্বপদেই বহাল থাকছেন শিক্ষক ফারহানা

স্বপদেই বহাল থাকছেন শিক্ষক ফারহানা

সিরাজগঞ্জের শাহজাদপুরের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ১৪ শিক্ষার্থীর চুল কাটার ঘটনায় জড়িত শিক্ষক ফারহানা ইয়াসমিনকে স্বপদে বহাল রেখে তিনটি শিক্ষাবর্ষের কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে প্রশাসন।

রবিবার (২৯ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবনের নোটিস বোর্ডে রেজিস্ট্রার সোহরাব আলী স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের ২০১৭-১৮, ২০১৮-১৯ ও ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষা কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত ওই শিক্ষার্থীদের পাঠদান, পরীক্ষাসহ অন্যান্য যাবতীয় অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে অভিযুক্ত ফারহানা ইয়াসমিনকে বিরত থাকতে নির্দেশ দেওয়া হলো।

অফিস আদেশটি গতকাল অ্যাকাডেমিক ভবনের নোটিস বোর্ডে টানানো হলেও তাতে রেজিস্ট্রার এর স্বাক্ষর করেছেন ২১ নভেম্বর। চুল কাটার ঘটনায় শিক্ষার্থীরা শিক্ষকা ফারহানা ইয়াসমিনের বরখাস্তের দাবিতে ক্যাম্পাসে লাগাতার আন্দোলন করেন। তবে সে দাবি উপেক্ষা করে চূড়ান্ত সিদ্ধান্তে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে স্বপদে বহাল করলো।

এ সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় গতকাল আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, ‘এ সিদ্ধান্ত অ্যাকাডেমিক কাউন্সিলে অনেক আগেই নেওয়া যেত। শুধু শুধু সময়ক্ষেপণ করেছে প্রশাসন। মূলত শিক্ষিক ফারহানার পক্ষ নিতেই এমন টালবাহানা করা হয়েছে।’

উল্লেখ্য, ২৬ সেপ্টেম্বর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা ফারহানা ইয়াসমিন পরীক্ষার হলে ঢুকে প্রথমবর্ষের ১৪ ছাত্রের মাথার চুল কাচি দিয়ে কেটে দেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনার প্রতিবাদ ও শিক্ষিকা ফারহানার অপসারণ দাবিতে শিক্ষার্থীরা লাগাতার আন্দোলন শুরু করলে তাকে সাময়িক বরখাস্ত ও পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে প্রশাসন।

গত ২১ অক্টোবর তদন্ত প্রতিবেদন জমা দেয় কমিটি। কিন্তু শিক্ষিকা ফারহানার বিষয়ে কোনো সিদ্ধান্ত ছাড়াই সিন্ডিকেট সভা মুলতবি করা হলে ফের শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন।

এরপর প্রশাসনের আশ্বাসে ২৮ নভেম্বর পর্যন্ত আন্দোলন স্থগিতের ঘোষণা দেন শিক্ষার্থীরা।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/বি

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত