আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

হারিছ চৌধুরীর মৃত্যুর খবর জানতে সিআইডিকে ইন্টারপোলের চিঠি

হারিছ চৌধুরীর মৃত্যুর খবর জানতে সিআইডিকে ইন্টারপোলের চিঠি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী সত্যিই মারা গেছেন কি না তা জানতে চেয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) চিঠি দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন (ইন্টারপোল)। চিঠির আলোকে এরই মধ্যে খোঁজখবর নিতে হারিছের স্থায়ী ও অস্থায়ী ঠিকানায় খোঁজখবর নিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছৈ। সব তথ্যের ভিত্তিতে ইন্টারপোলকে জানাবে সিআইডি।

সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে তাঁর মৃত্যু নিয়ে সংবাদ প্রকাশিত হয়। জানা গেছে, এই সংবাদের সত্যতা নিশ্চিত হতে চিঠি পাঠিয়েছে ইন্টারপোল।

আজ শনিবার সন্ধ্যায় সিআইডির বিশেষ পুলিশ সুপার (এসএসপি) মোহাম্মদ কামরুজ্জামান জানান, বাংলাদেশে এনসিবি সাধারণত ইন্টারপোলের সব মামলা দেখভাল করে। সেখান থেকে আমরা একটি চিঠি পেয়েছি। চিঠির আলোকে হারিছ চৌধুরীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হতে তাঁর স্থায়ী ঠিকানা সিলেটের পুলিশ সুপারকে এ বিষয়ে ব্যবস্থা নিতে এরই মধ্যে দায়িত্ব দেওয়া হয়েছে। সেই সঙ্গে ঢাকায় তাঁর দুটি অস্থায়ী ঠিকানাতেও খোঁজখবর নিতে সংশ্লিষ্ট পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। এসব ঠিকানা থেকে বিস্তারিত তথ্য পাওয়ার পর ইন্টারপোলকে জানাবে সিআইডি।

প্রসঙ্গত, ২০১৫ সালে হারিছ চৌধুরীর বিরুদ্ধে রেড নোটিশ জারি করে ইন্টারপোল। তাঁর বিরুদ্ধে গ্রেনেড হামলাসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। তবে রেড নোটিশ জারির আগে থেকেই লাপাত্তা ছিলেন তিনি। মৃত্যুর সংবাদ সঠিক হলে তাঁর বিরুদ্ধে জারি হওয়া রেড নোটিশ প্রত্যাহার করবে ইন্টারপোল। এ জন্যই সিআইডির কাছে প্রমাণ চাওয়া হয়েছে বলে জানা যায়।

সম্প্রতি সংবাদ মাধ্যমে প্রচার হয়, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী যুক্তরাজ্যে প্রায় সাড়ে তিন মাস আগে মারা গেছেন। এমনটি দাবি করেছেন তাঁর চাচাতো ভাই আশিক উদ্দিন চৌধুরী।

হারিছ চৌধুরীর চাচাতো ভাই সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাঁর আইডি থেকে স্ট্যাটাস দিলে বিষয়টি জানাজানি হয়। তিনি তাঁর ফেসবুক আইডিতে লেখেন, ‘ভাই বড় ধন, রক্তের বাঁধন।’ এরপর থেকে বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরাসহ অনেকে মন্তব্যের ঘরে হারিছ চৌধুরীর মৃত্যুর বিষয়টি নিয়ে আলোচনা করেন।

এলএবাংলাটাইমস/এলআরটি/বি

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত