আপডেট :

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

নিয়ন্ত্রণ না থাকায় দেশে প্রতিদিনই বাড়ছে নিত্যপণ্যের দাম

নিয়ন্ত্রণ না থাকায় দেশে প্রতিদিনই বাড়ছে নিত্যপণ্যের দাম

এক দিনের ব্যবধানে খুচরা বাজারে ডিম ডজনে বেড়েছে পাঁচ টাকা ।দুই দিনে কেজিতে ১০ টাকা বেড়েছে ব্রয়লার মুরগি, তিন দিনের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে ১০ টাকা এবং মাছ, মাংস, চাল, ডাল, তেল, সবজিসহ সব কিছুরই দাম বাড়তি।

পেঁয়াজের দাম বাড়ার বিষয়ে খুচরা ব্যবসায়ীরা বলেন, তিন দিন আগে কেজি ৩৫ টাকা করে কিনে বিক্রি করেছনে ৪০ টাকায়।বুধবার থেকে কিনতে হচ্ছে ৪৫ টাকায় তাই বিক্রি হচ্ছে ৫০ টাকা। ‘বেশি দামে পণ্য কিনতে হচ্ছে তাই বিক্রিও হচ্ছে বেশি দামে।

এক সপ্তাহ ব্যবধানে সব ধরনের সবজির দাম কেজিতে বেড়েছে পাঁচ থেকে ১৫ টাকা।প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ২০ থেকে ৩০ টাকায়, করলা ১০০, টমেটো ৫০, শিম ৫০ থেকে ৬০, বাঁধাকপি ৪০, মাঝারি আকারের লাউ ৮০ ও বড় আকারের ১০০, ফুলকপি ছোট ৪০ থেকে ৫০, চালকুমড়া প্রতিটি ৬০, লেবুর হালি ৪০।এ ছাড়া প্রতি কেজি বেগুন ৭০ থেকে ৮০, ক্ষীরা ৬০, মটরশুঁটি ৮০, কাঁচামরিচ ১০০, গাজর ৪০ ও পেঁপে বিক্রি হচ্ছে ৪০ টাকায় ।গত এক সপ্তাহ ধরে মাছের দামও বাড়তি। প্রতি কেজি মাছের দাম ২০ থেকে ৩০ টাকা বেড়েছে।

ক্রেতারা ক্ষোভ প্রকাশ করে বলেন, কোনো নিয়ন্ত্রণ না থাকায় প্রতিদিন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ছে। কোনো কিছুই নিম্নবিত্তের নাগালে নেই। মাছ, মাংস, চাল, ডাল, তেল, সবজি, পেঁয়াজ—সব কিছুরই দাম বাড়তি।

প্রতি কেজি ১৫০ টাকার ব্রয়লার মাংস বিক্রি হচ্ছে ১৬০ টাকায় । সোনালি মুরগি বিক্রি হচ্ছে ২৬০ টাকায়।লাল ডিমের ডজন পাঁচ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১১৫ টাকায়।ব্যবসায়ীরা বলছেন সামনে ডিমের দাম আরো বাড়বে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/বি

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত