আপডেট :

        ২০২৮ অলিম্পিক আয়োজনের প্রস্তুতিতে বড় আর্থিক সংকট, ৫৯৫ মিলিয়ন ডলার ঘাটতি দেখাল এলএ২৮

        ৩০ ফুট ঢেউয়ের আঘাতে ভেঙে পড়ল পিয়ার, ক্যালিফোর্নিয়ার উপকূলে ভয়াবহ জলোচ্ছ্বাস

        পুরুষের জন নাঙ্গের আকারও নারীদের কাছে আকর্ষণীয়তার মূল্যায়নে প্রভাব ফেলে, বলছে গবেষণা

        ফ্লোরিডার মাংসের দোকানে প শু নি র্যা তনের অভিযোগ, গ্রে প্তার ৬ কর্মী

        মোদির দলের প্রতি পক্ষপাতের অভিযোগ, বিক্ষোভের মুখে কংগ্রেসের সঙ্গে আলোচনায় মেটা

        আলঝেইমারে আক্রান্ত ব্যক্তি আমাজন বনে ১১ দিন একা বেঁচে থাকার পর উদ্ধার

        বাংলাদেশসহ ১৬ বাণিজ্য অংশীদারের ওপর নতুন শুল্কের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের

        নিউ অরলিন্স থেকে ফ্লোরিডাগামী বিমান বিধ্বস্ত, নিহত চার প্রাপ্তবয়স্ক ও দুই শিশু

        রেকর্ড উচ্চতার জোয়ারের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলীয় এলাকায় বন্যা সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার জনপ্রিয় স্কেটিং রিঙ্ক মালিককে হত্যায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

        গোপন সূত্রের পরিচয় প্রকাশ না করায় কারাবাসের ঝুঁকিতে প্রবীণ টিভি সাংবাদিক

        শিশুদের ডে-কেয়ার সংকট কাটাতে নতুন পরিকল্পনা নিয়ে আসছেন লস এঞ্জেলেসের মেয়র-ইলেক্ট

        আইসিই আটককেন্দ্রে চিঠি পৌঁছাতে দেরি, আপিলের সুযোগ হারিয়ে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের মুখে অভিবাসীরা

        যুক্তরাষ্ট্রের বড় পুলিশ সংস্থাগুলোর মধ্যে গত বছর সবচেয়ে বেশি গুলি চালিয়েছে এলএপিডি

        ইনগলউডে ১২ তলা কালি হোটেলের নির্মাণে দৃশ্যমান অগ্রগতি, থাকছে ৩৩৪টি কক্ষ ও স্যুট

        ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় উড়োজাহাজে বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা

        'সবচেয়ে ভয়ংকর অপরাধীদের’ প্রতি দয়া দেখাচ্ছেন নিউজম, অভিযোগ ট্রাম্পের

        এনভিডিয়ার প্রধান নির্বাহী পদে হুয়াংয়ের প্রত্যাবর্তনেও তদন্ত বন্ধ হচ্ছে না, জানাল ক্যালিফোর্নিয়া

        ইতালি ছাড়লে সম্পদশালীদের আর দিতে হবে না বাড়তি কর, মেলোনির দলের নতুন প্রস্তাব

        রূপপুর প্রকল্পের আবাসিক ভবনের ১২ তলা থেকে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার

দেশে নিত্যপণ্যের বাজারে আগুন

দেশে নিত্যপণ্যের বাজারে আগুন

দেশে নিত্যপণ্যের উচ্চ দামে নাভিশ্বাস উঠেছে। সপ্তাহের ব্যবধানে বাজারে দাম বেড়েছে চাল, চিনি, মুরগি, সবজি ও পেঁয়াজের। এ ছাড়া বৃদ্ধি পাচ্ছে অন্যান্য পণ্যের দাম।

আজ শুক্রবার (১১ মার্চ) সকালে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।

বাজারের অস্থিরতা নিয়ে বিক্রেতারা বলছেন, পরিবহনের খরচ বেড়ে যাওয়ায় রোজার আগেই সবজি বাজারে অস্থিরতা চলছে। যা রোজা শুরু হলে আরও বাড়তে পারে। প্রতি সপ্তাহে কোনো না কোনো সবজির দাম বেড়েই চলছে।

অন্যদিকে ক্রেতারা বলছেন, কোনো বাজারেই তারা স্বস্তির নিশ্বাস ফেলতে পারছেন না। সবজির বাজারে কিছুটা স্থিতিশীলতা আশা করলেও অন্যসব নিত্যপ্রয়োজনীয় পণ্যের মতো সবজির বাজারের অস্থিরতাও তাদের নাভিশ্বাস বাড়িয়ে তুলছে।

সর্বশেষ খুচরা বাজারের তথ্য অনুযায়ী, বিচিযুক্ত শিম গত সপ্তাহে ৫০ টাকা বিক্রি হলেও চলতি সপ্তাহে বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি দরে, বিচি ছাড়া শিম ৪০-৪৫ টাকা, কয়েক সপ্তাহে আগে ১৬ টাকা কেজি দরে বিক্রি হওয়া আলু এখন ২০ টাকা। রোজার শুরু আগেই কাঁচামরিচ ও ধনিয়াপাতা পৌঁছেছে কেজিপ্রতি ৮০ টাকায়। টমেটো মান অনুযায়ী ৪০-৫০ টাকা কেজি, মান ও আকার অনুযায়ী বেগুন কেজিপ্রতি ৫০-৬০ টাকা বিক্রি হচ্ছে।

অন্যদিকে, গত সপ্তাহে মাঝারি সাইজের লাউ প্রতিটি ৬০ টাকা করে বিক্রি হলেও এখন বিক্রি হচ্ছে ৮০ টাকা করে, লেবুর হালি ৪০ টাকার থেকে ৫০ টাকায় পৌঁছেছে। ফুলকপি প্রতিটি ৫০ টাকা, বরবটি মান অনুযায়ী ৮০-১২০ টাকা কেজি, ঝিঙ্গা কেজিপ্রতি ৬০ টাকা, চিচিঙ্গা ১০০ টাকা কেজি, উস্তের কেজি ১২০ টাকা, শসা কেজিপ্রতি ৬০ ও করলা ১৪০ টাকা কেজি করে বিক্রি হচ্ছে। এছাড়া কাঁচকলা হালি প্রতি ৪০, এক মুঠো লাল ও পালংক শাক ১০-১৫ টাকায় বিক্রি হচ্ছে।

বাজারে বেড়েছে আলুর দাম। আলুর কেজি বিক্রি হচ্ছে ২০ টাকা। এ ছাড়া দাম বেড়েছে পেঁয়াজের। দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা কেজি। গত সপ্তাহে পেঁয়াজ বিক্রি হয়েছিল ৫৫ থেকে ৬০ টাকা কেজি।

বাজারে চায়না রসুন প্রতিকেজি বিক্রি হচ্ছে ১০০ থেকে ১১০ টাকা। দেশি রসুন বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি। দেশি আদার কেজি ৬০ টাকা। চায়না আদার দাম কমে বিক্রি হচ্ছে ৮০ টাকায়।

আগের দামেই বিক্রি হচ্ছে ডাল। ইন্ডিয়ান ডালের কেজি ১০০ টাকা। গত সপ্তাহে ইন্ডিয়ান ডাল প্রতিকেজি বিক্রি হয় ৯০ থেকে ৯৫ টাকা। দেশি ডালের কেজি ১২০ টাকা।

বাজারে ভোজ্যতেলের লিটার বিক্রি হচ্ছে ১৮০ টাকায়। এ ছাড়া বাজারে বেড়েছে চিনির দাম। প্রতিকেজি চিনি বিক্রি হচ্ছে ৮৫ থেকে ৮৬ টাকায়। প্যাকেট চিনি প্রতিকেজি বিক্রি হচ্ছে ৯০ টাকায়।

বাজারে আগের দামে বিক্রি হচ্ছে ডিম। লাল ডিমের ডজন বিক্রি হচ্ছে ১১৫ থেকে ১২০ টাকায়। হাঁসের ডিমের ডজন বেড়ে বিক্রি হচ্ছে ১৮০ থেকে ১৯৫ টাকা। দেশি মুরগির ডিমের ডজন বিক্রি হচ্ছে ২১০ টাকা। সোনালি (কক) মুরগির ডিমের ডজন বিক্রি হচ্ছে ১৮০ টাকায়।

বাজারে আগের দামে বিক্রি হচ্ছে গরুর মাংস। প্রতিকেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৬৪০ থেকে ৬৫০ টাকায়।

বাজারে বেড়েছে মুরগির দাম। ব্রয়লার মুরগির কেজি বিক্রি হচ্ছে ১৫৫ থেকে ১৬০ টাকায়। সোনালি মুরগি কেজি বিক্রি হচ্ছে ৩০০ টাকা। গত সপ্তাহে বিক্রি হয়েছিল ২৮০ টাকা কেজি ধরে। বেড়েছে লেয়ার মুরগির দাম। কেজি বিক্রি হচ্ছে ২৪০ থেকে ২৫০ টাকা। গত সপ্তাহে বিক্রি হয়েছিল ২৩০ টাকা কেজি।

বেড়েছে চালের দাম। কেজিতে বেড়েছে ২ থেকে ৫ টাকা। বাজারে নাজিরশাইল চালে কেজিতে বেড়েছে ৩ থেকে ৫ টাকা। নাজিরশাইল চালের কেজি ৭০ থেকে ৭৫ টাকায় বিক্রি হচ্ছে। মিনিকেট চালে প্রতিকেজিতে ১ থেকে ২ টাকা দাম বেড়ে বিক্রি হচ্ছে ৬৬ থেকে ৬৭ টাকা, আটাশ চালের দাম কেজিতে ২ থেকে ৩ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫২ টাকা।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/বি

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত