আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

স্কিল ইউনিভার্সিটির আয়োজনে ফটোগ্রাফারদের কর্মশালা

স্কিল ইউনিভার্সিটির আয়োজনে ফটোগ্রাফারদের কর্মশালা

ফটোগ্রাফার হিসেবে ক্যারিয়ার গড়ছেন বর্তমানে অনেকেই। তবে শুরুটা যদি হয় আন্তর্জাতিক মানের একজন ফটোগ্রাফারের হাত ধরে! যিনি মাতৃভাষা বাংলাতেই শেখান ছবি তোলার কলাকৌশল।

শতাধিক আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত বাংলাদেশি ফটোগ্রাফার শোয়েব ফারুকীর 'মাস্টারিং ফটোগ্রাফি' কর্মশালায় শেখানো হয়েছে ক্যামেরার আদ্যোপান্ত।

শুক্রবার (২৫ মার্চ) বিকেল ৩টায় চট্টগ্রাম সফটওয়্যার টেকনোলজি পার্কে স্কিল ইউনিভার্সিটির আয়োজনে শুরু হয় কর্মশালাটি। যা চলে রাত ৮টা পর্যন্ত।

ফটোগ্রাফারদের শেখানো হয় লেন্সের খুঁটিনাটি, ফটোগ্রাফি এক্সপোজার, ফটোগ্রাফি কম্পোজিশন, লাইটের ব্যবহার, প্রফেশনাল ছবি তোলার কৌশল এবং ফটোগ্রাফি ক্যারিয়ারের প্রয়োজনীয় দিকসমূহ।কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের দেওয়া হয় শোয়েব ফারুকী সাক্ষরিত সার্টিফিকেট।

শোয়েব ফারুকী বলেন, ছবি তোলার মধ্যে একটি শৈল্পিকতা রয়েছে। বর্তমানে ফটোগ্রাফিকে মানুষ ক্যারিয়ার হিসেবে বেছে নিচ্ছে। কারন দিনদিন ফটোগ্রাফির পরিসর বাড়ছে। আধুনিক প্রযুক্তি ও বিজ্ঞানের সমন্বয়ে ফটোগ্রাফারদের জন্য নতুন অনেক সুযোগ তৈরী হচ্ছে। তাই কেউ যদি ফটোগ্রাফিকে ক্যারিয়ার হিসেবে বেছে নেন, তবে তাকে অবশ্যই এ বিষয়ে সর্বোচ্চ জানতে হবে। তাই আমি নতুনদের শেখানোর পাশাপাশি ফটোগ্রাফিতে উদ্ভুদ্ধ করার চেষ্টা করি।

স্কিল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মোহাম্মদ শাহাদাত হোসাইন রিয়াদ বলেন, আমাদের আপাতত লক্ষ্য এ ধরনের প্রয়োজনীয় বিষয়গুলোর ওপর বিভিন্ন কর্মশালার আয়োজন করে মানুষকে বেসিক ধারণা দেওয়া। আগামীতে আমরা গ্রাফিক্স, ওয়েব ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, ইংলিশ স্কিল, সিভি রাইটিংসহ গুরুত্বপূর্ণ কর্মশালাগুলো হাতে নেবো। বর্তমানে একজন মানুষকে বিভিন্ন বিষয়ে দক্ষ হতে হয়। যেহেতু আমরা দক্ষতা উন্নয়নে কাজ করি, তাই আমরা ভবিষ্যতেও এ ধরনের আয়োজনের চেষ্টা করবো।

শেয়ার করুন

পাঠকের মতামত