আপডেট :

        ২০২৮ অলিম্পিক আয়োজনের প্রস্তুতিতে বড় আর্থিক সংকট, ৫৯৫ মিলিয়ন ডলার ঘাটতি দেখাল এলএ২৮

        ৩০ ফুট ঢেউয়ের আঘাতে ভেঙে পড়ল পিয়ার, ক্যালিফোর্নিয়ার উপকূলে ভয়াবহ জলোচ্ছ্বাস

        পুরুষের জন নাঙ্গের আকারও নারীদের কাছে আকর্ষণীয়তার মূল্যায়নে প্রভাব ফেলে, বলছে গবেষণা

        ফ্লোরিডার মাংসের দোকানে প শু নি র্যা তনের অভিযোগ, গ্রে প্তার ৬ কর্মী

        মোদির দলের প্রতি পক্ষপাতের অভিযোগ, বিক্ষোভের মুখে কংগ্রেসের সঙ্গে আলোচনায় মেটা

        আলঝেইমারে আক্রান্ত ব্যক্তি আমাজন বনে ১১ দিন একা বেঁচে থাকার পর উদ্ধার

        বাংলাদেশসহ ১৬ বাণিজ্য অংশীদারের ওপর নতুন শুল্কের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের

        নিউ অরলিন্স থেকে ফ্লোরিডাগামী বিমান বিধ্বস্ত, নিহত চার প্রাপ্তবয়স্ক ও দুই শিশু

        রেকর্ড উচ্চতার জোয়ারের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলীয় এলাকায় বন্যা সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার জনপ্রিয় স্কেটিং রিঙ্ক মালিককে হত্যায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

        গোপন সূত্রের পরিচয় প্রকাশ না করায় কারাবাসের ঝুঁকিতে প্রবীণ টিভি সাংবাদিক

        শিশুদের ডে-কেয়ার সংকট কাটাতে নতুন পরিকল্পনা নিয়ে আসছেন লস এঞ্জেলেসের মেয়র-ইলেক্ট

        আইসিই আটককেন্দ্রে চিঠি পৌঁছাতে দেরি, আপিলের সুযোগ হারিয়ে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের মুখে অভিবাসীরা

        যুক্তরাষ্ট্রের বড় পুলিশ সংস্থাগুলোর মধ্যে গত বছর সবচেয়ে বেশি গুলি চালিয়েছে এলএপিডি

        ইনগলউডে ১২ তলা কালি হোটেলের নির্মাণে দৃশ্যমান অগ্রগতি, থাকছে ৩৩৪টি কক্ষ ও স্যুট

        ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় উড়োজাহাজে বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা

        'সবচেয়ে ভয়ংকর অপরাধীদের’ প্রতি দয়া দেখাচ্ছেন নিউজম, অভিযোগ ট্রাম্পের

        এনভিডিয়ার প্রধান নির্বাহী পদে হুয়াংয়ের প্রত্যাবর্তনেও তদন্ত বন্ধ হচ্ছে না, জানাল ক্যালিফোর্নিয়া

        ইতালি ছাড়লে সম্পদশালীদের আর দিতে হবে না বাড়তি কর, মেলোনির দলের নতুন প্রস্তাব

        রূপপুর প্রকল্পের আবাসিক ভবনের ১২ তলা থেকে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ

আজ ২৬শে মার্চ (শনিবার)। ৫২তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বিশ্বের বুকে লাল-সবুজের পতাকা ওড়ানোর দিন আজ।

১৯৭১ সালের এদিন বাংলাদেশের স্বাধীনতা ঘোষিত হয়েছিল। ২৫ মার্চের কালরাতের ধ্বংসস্তূপের মধ্য থেকে উঠে দাঁড়িয়ে বাঙালি এদিন থেকে মুক্তিযুদ্ধ ও দেশ স্বাধীন করার শপথ গ্রহণ করে। শুরু হয় মুক্তিযুদ্ধ।

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দীর্ঘ আন্দোলন-সংগ্রামের স্ফুলিঙ্গে উজ্জীবিত সশস্ত্র জনযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত হয়েছে আমাদের মুক্তির ইতিহাস-স্বাধীনতার ইতিহাস। দীর্ঘ ৯ মাস সশস্ত্র যুদ্ধ শেষে ১৬ ডিসেম্বর বিজয় অর্জনের মাধ্যমে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ শত্রুমুক্ত হয়। কষ্টার্জিত স্বাধীনতা ও সার্বভৌমত্ব সংহত করার নতুন শপথে বলীয়ান হওয়ার দিন আজ। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের অগ্রযাত্রায় একের পর এক মাইলফলক অর্জন এবারের স্বাধীনতা দিবস উদযাপনকে মহিমান্বিত করেছে।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর পাশাপাশি স্বাধীন বাংলাদেশের স্রষ্টা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর বছর মুজিববর্ষ উদযাপনের পর এবার মহান স্বাধীনতা উদযাপনে যোগ হয়েছে ভিন্ন মাত্রা। এর আগে স্বাধীনতার ৫০ বছরে আর একটি নতুন পালক যোগ হয় স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ। অনেক প্রাপ্তি নিয়ে এবার স্বাধীনতা দিবস উদযাপিত হবে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে জাতীয় পর্যায়ে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এদিন ঢাকাসহ সারাদেশে প্রত্যুষে তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হবে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে শহিদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানানো হবে। এ উপলক্ষে জাতির শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হতে পুরোপুরি প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে জাতির বীর সন্তানদের ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া রাজনীতিবিদ, কূটনীতিকসহ বিশিষ্ট জনেরা শ্রদ্ধা জানান।

এ দিবসে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা এবং ঢাকা শহরে দৃশ্যমান ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। গুরুত্বপূর্ণ ভবন ও স্থাপনাসমূহ আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। দিবসের তাৎপর্য তুলে ধরে এদিন সংবাদপত্রসমূহ বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করেছে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/বি

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত