আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

৪০তম বিসিএস: ২৫৬ পদে মেলেনি যোগ্য প্রার্থী

৪০তম বিসিএস: ২৫৬ পদে মেলেনি যোগ্য প্রার্থী

৪০তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এ বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৯৬৩ জনকে নিয়োগের সুপারিশ করেছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। গতকাল বুধবার (৩০ মার্চ) দুপুরে পিএসসির ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। তবে যোগ্য প্রার্থী না পাওয়ায় ২৫৬টি পদে সুপারিশ করতে পারেনি পিএসসি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪০তম বিসিএস পরীক্ষা-২০১৮-এর মাধ্যমে বিভিন্ন ক্যাডারের ১ হাজার ৯০৩টি শূন্য পদ পূরণের লক্ষ্যে ২০১৮ সালের ১১ সেপ্টেম্বর বিজ্ঞপ্তি জারি করা হয়। পরবর্তী সময়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বিজ্ঞাপিত ১ হাজার ৯০৩টি পদের সঙ্গে অতিরিক্ত আরো ৩১৬টি পদ যোগ করে বিভিন্ন ক্যাডারের মোট ২ হাজার ২১৯টি পদে সুপারিশের জন্য প্রস্তাব পাঠানো হয়। ৪০তম বিসিএস পরীক্ষার লিখিত পরীক্ষায় উত্তীর্ণ এবং মৌখিক পরীক্ষার জন্য আমন্ত্রিত ১০ হাজার ৯৬৪ জন প্রার্থীর মধ্যে ১০ হাজার ২৫৪ জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন।

লিখিত ও মৌখিক উভয় পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে মেধাক্রম ও প্রার্থীদের ক্যাডার পছন্দক্রম অনুযায়ী বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৯৬৩ জন প্রার্থীকে নিয়োগের জন্য সাময়িকভাবে কমিশন কর্তৃক সুপারিশ করা হয়েছে। যোগ্যতাসম্পন্ন প্রার্থী না পাওয়ায় কারিগরি/পেশাগত ক্যাডারের ২৫৬টি পদে সুপারিশ করা সম্ভব হয়নি। লিখিত ও মৌখিক উভয় পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু ক্যাডার পদে সুপারিশ করা সম্ভব হয়নি এমন ৮ হাজার ১৬৬ জন প্রার্থীকে নন-ক্যাডার পদের জন্য কৃতকার্য করা হয়েছে।

৪০তম সাধারণ বিসিএসের জন্য আবেদন করেন ৪ লাখ ১২ হাজার ৫৩২ জন প্রার্থী। তবে ২০১৯ সালের ৩ মে অনুষ্ঠিত এমসিকিউ পরীক্ষায় অংশ নেন ৩ লাখ ২৭ হাজার প্রার্থী। ২০১৯ সালের ২৫ জুলাই প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ হয়। এতে উত্তীর্ণ হন ২০ হাজার ২৭৭ জন প্রার্থী। ২০২১ সালের ২৭ জানুয়ারি লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে পিএসসি। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হন ১০ হাজার ৯৬৪ জন প্রার্থী। পরে করোনার কারণে মৌখিক পরীক্ষা পেছানো হয়। কয়েক ধাপে এ পরীক্ষা নেওয়া হয়।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/বি

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত