আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

বেগুনি নিয়ে কলেজ শিক্ষকের পোস্ট, থানায় ছাত্রলীগ নেতার অভিযোগ

বেগুনি নিয়ে কলেজ শিক্ষকের পোস্ট, থানায় ছাত্রলীগ নেতার অভিযোগ

রংপুরে মিষ্টি কুমড়ার ছবি দিয়ে বেগুনি নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় এক শিক্ষকের বিরুদ্ধে তথ্য-প্রযুক্তি আইনে থানায় অভিযোগ করেছেন এক ছাত্রলীগ নেতা। রবিবার (১০ এপ্রিল) দিবাগত রাতে রংপুর মেট্রোপলিটন তাজহাট থানায় অভিযোগটি দাখিল করেছেন ইমরান হোসেন। তিনি রংপুর মহানগরের ২৮ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

বিষয়টি নিশ্চিত করে পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্তের জন্য সাইবার ট্রাইব্যুনালে পাঠানো হবে। অভিযুক্ত শিক্ষকের নাম দেলোয়ার হোসেন (৪২)। তিনি রংপুর সিটি কলেজের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের সিনিয়র শিক্ষক।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৮ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ব্যঙ্গ করে মিষ্টি কুমড়ার ছবিসহ একটি ব্যঙ্গাত্মক পোস্ট করেন শিক্ষক দেলোয়ার হোসেন। পোস্টের ক্যাপশনে দেলোয়ার লেখেন, এটা দিয়েই আমি গণভবনে বেগুনি বানিয়ে সংসদ ভবনে সাপ্লাই করি। শিক্ষকের এ পোস্টের স্ক্রিনশট ফেসবুকে ভাইরাল হয়। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। ব্যাপক সমালোচনার মুখে পরে ফেসবুক থেকে পোস্টটি মুছে দেন দেলোয়ার হোসেন।

এ ঘটনায় রবিবার রাতে স্থানীয় ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন বাদী হয়ে তাজহাট থানায় শিক্ষক দেলোয়ার হোসেনের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে অভিযোগ দায়ের করেন। মামলার বাদী ইমরান বলেন, দেলোয়ার হোসেনের ব্যঙ্গাত্মক ফেসবুক পোস্টের মাধ্যমে বর্তমান সরকার, জনগণ, আওয়ামী লীগসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের সম্মানহানি হয়েছে, তাকে রাজনৈতিকভাবে হেয় করা হয়েছে। প্রধানমন্ত্রী আমাদের মাতৃতুল্য নেত্রী। তার বিরুদ্ধে এই কটূক্তিমূলক পোস্ট করায় আমি শিক্ষকের বিরুদ্ধে থানায় এজাহার দায়েরের আবেদন করেছি।

রংপুর মহানগর পুলিশের তাজহাট মেট্রোপলিটন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেছেন, শিক্ষক দেলোয়ার হোসেনের বিরুদ্ধে অভিযোগ পেয়েছি। আমরা অভিযোগটি সাইবার ট্রাইব্যুনালে তদন্তের জন্য অনুমতি চাইব। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

এলএবাংলাটাইমস/এলআরটি/বি

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত