আপডেট :

        ২০২৮ অলিম্পিক আয়োজনের প্রস্তুতিতে বড় আর্থিক সংকট, ৫৯৫ মিলিয়ন ডলার ঘাটতি দেখাল এলএ২৮

        ৩০ ফুট ঢেউয়ের আঘাতে ভেঙে পড়ল পিয়ার, ক্যালিফোর্নিয়ার উপকূলে ভয়াবহ জলোচ্ছ্বাস

        পুরুষের জন নাঙ্গের আকারও নারীদের কাছে আকর্ষণীয়তার মূল্যায়নে প্রভাব ফেলে, বলছে গবেষণা

        ফ্লোরিডার মাংসের দোকানে প শু নি র্যা তনের অভিযোগ, গ্রে প্তার ৬ কর্মী

        মোদির দলের প্রতি পক্ষপাতের অভিযোগ, বিক্ষোভের মুখে কংগ্রেসের সঙ্গে আলোচনায় মেটা

        আলঝেইমারে আক্রান্ত ব্যক্তি আমাজন বনে ১১ দিন একা বেঁচে থাকার পর উদ্ধার

        বাংলাদেশসহ ১৬ বাণিজ্য অংশীদারের ওপর নতুন শুল্কের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের

        নিউ অরলিন্স থেকে ফ্লোরিডাগামী বিমান বিধ্বস্ত, নিহত চার প্রাপ্তবয়স্ক ও দুই শিশু

        রেকর্ড উচ্চতার জোয়ারের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলীয় এলাকায় বন্যা সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার জনপ্রিয় স্কেটিং রিঙ্ক মালিককে হত্যায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

        গোপন সূত্রের পরিচয় প্রকাশ না করায় কারাবাসের ঝুঁকিতে প্রবীণ টিভি সাংবাদিক

        শিশুদের ডে-কেয়ার সংকট কাটাতে নতুন পরিকল্পনা নিয়ে আসছেন লস এঞ্জেলেসের মেয়র-ইলেক্ট

        আইসিই আটককেন্দ্রে চিঠি পৌঁছাতে দেরি, আপিলের সুযোগ হারিয়ে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের মুখে অভিবাসীরা

        যুক্তরাষ্ট্রের বড় পুলিশ সংস্থাগুলোর মধ্যে গত বছর সবচেয়ে বেশি গুলি চালিয়েছে এলএপিডি

        ইনগলউডে ১২ তলা কালি হোটেলের নির্মাণে দৃশ্যমান অগ্রগতি, থাকছে ৩৩৪টি কক্ষ ও স্যুট

        ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় উড়োজাহাজে বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা

        'সবচেয়ে ভয়ংকর অপরাধীদের’ প্রতি দয়া দেখাচ্ছেন নিউজম, অভিযোগ ট্রাম্পের

        এনভিডিয়ার প্রধান নির্বাহী পদে হুয়াংয়ের প্রত্যাবর্তনেও তদন্ত বন্ধ হচ্ছে না, জানাল ক্যালিফোর্নিয়া

        ইতালি ছাড়লে সম্পদশালীদের আর দিতে হবে না বাড়তি কর, মেলোনির দলের নতুন প্রস্তাব

        রূপপুর প্রকল্পের আবাসিক ভবনের ১২ তলা থেকে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার

ঢাকা কলেজ শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে ফের সংঘর্ষ

ঢাকা কলেজ শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে ফের সংঘর্ষ

রাজধানীর নিউমার্কেট ও তার আশপাশের ব্যবসায়ী এবং ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে ফের পাল্টা-ধাওয়া শুরু হয়েছে। চলছে ইটপাটকেল নিক্ষেপ। গতকাল সোমবার দিনগত রাতে সংঘর্ষ আড়াই ঘণ্টায় নিয়ন্ত্রণে আসলেও সকাল পৌনে ১১টার দিকে ফের উত্তপ্ত হয়ে ওঠে এলাকা।

রমনা বিভাগের নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আবুল হাসান আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে এনটিভি অনলাইনকে এ তথ্য জানিয়েছেন।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, মঙ্গলবার সকাল ১০টা ৪০ মিনিটের দিকে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। ঢাকা কলেজের মূল ফটকের ভেতরে থাকা ছাত্রদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করছেন ব্যবসায়ীরা। পাল্টা হামলা করছেন শিক্ষার্থীরাও।

এসি আবুল হাসান বলেন, ‘গতকাল রাতে নিউমার্কেট এলাকায় সংঘর্ষে আমি নিজেই আহত হই। যখন ইট-পাটকেল ছোড়া হয়, তখন আমার শরীরে এসে লাগে। আমি এখন রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে চিকিৎসা নিচ্ছি।’

এদিকে, সংঘর্ষের ঘটনা নিয়ে ভিন্ন বক্তব্য দিচ্ছেন শিক্ষার্থী ও ব্যবসায়ীরা। সংঘর্ষের সূত্রপাত সম্পর্কে জানতে চাইলে আবুল হাসান বলেন, ‘আমি শুনেছি, একটি পাঞ্জাবি কেনাকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত। দোকানদার পাঞ্জাবির দাম এক হাজার ২০০ টাকা চাইলে শিক্ষার্থীরা ২০০ টাকা দিতে চান। এ নিয়ে প্রথমে কথা কাটাকাটি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। প্রাথমিকভাবে আমি এটি জানতে পেরেছি। বিস্তারিত তদন্ত করে প্রকৃত ঘটনা জানতে হবে।’

এদিকে, শিক্ষার্থীদের অভিযোগ—পুলিশ তাঁদের ওপর গুলি করেছে। কিন্তু, এ অভিযোগ অস্বীকার করছে পুলিশ। এসব বিষয়ে গণমাধ্যমে কথা বলেছেন রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান। তিনি বলেন, ‘আমরা কোনো গুলিবর্ষণ করিনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১০০ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করেছি। আমাদের সাত থেকে আট জন সদস্য আহত হয়েছেন।’

ঘটনার সূত্রপাত সম্পর্কে সাজ্জাদুর রহমান বলেন, ‘তিন জন শিক্ষার্থী নিউমার্কেটের একটি দোকানে কেনাকাটা করতে যান। দাম নিয়ে দোকানির সঙ্গে তাঁদের বাকবিতণ্ডা হয়। শিক্ষার্থীদের অভিযোগ, দোকানদার ও তাঁর লোকজন তাঁদের মারধর করেন। পরে শিক্ষার্থীরা হলে গিয়ে বিষয়টি জানায়। হলের শিক্ষার্থীরা একযোগে নিউমার্কেটের গেট ভেঙে ওই দোকানদারকে মারতে যান। খবর পেয়ে আমরা তাঁদের বাধা দেই এবং চলে যেতে বলি।’

সাজ্জাদুর রহমান আরও বলেন, ‘আমাদের কথা শুনে শিক্ষার্থীরা পিছু হটলেও দোকানিরা সড়কে চলে আসেন। এরপর দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। আমরা শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি এবং দুপক্ষকে নিজ নিজ অবস্থানে ফিরে যেতে বাধ্য করি। এরপর শিক্ষার্থীরা আবার সড়কে অবস্থান নেন। পরে তাঁদের শিক্ষকদের সঙ্গে কথা বলে বিষয়টির মীমাংসা করা হয়। শিক্ষার্থীরা দিবাগত রাত সাড়ে ৩টার দিকে যার যার হলে চলে যান।’

এদিকে, রাত আড়াইটার দিকে সংঘর্ষে আহতদের মধ্যে দুই শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয় বলে দাবি করেছেন কয়েক শিক্ষার্থী। তাঁরা আহতদের নাম জানান—মোশাররফ হাজারি (২৪) ও রজব ইসলাম (২৭)।

নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা কলেজের এক শিক্ষার্থী বলেন, ‘পুলিশের রাবার বুলেটে মোশারফ হোসেন আহত হন। অন্যদিকে পুলিশের ছোড়া টিয়ারশেল এসে লাগে রজবের বুকে।’

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘শিক্ষার্থী ও ব্যবসায়ীদের সংঘর্ষে আহত দুই শিক্ষার্থীর চিকিৎসা জরুরি বিভাগে চলছে।’ দুই ব্যবসায়ীর চিকিৎসাও একই হাসপাতালে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

ঢাকা কলেজ ও নিউমার্কেটের মধ্যবর্তী সড়কের বিভিন্ন জায়গায় পুলিশ ব্যারিকেড দিয়েছে রেখেছে। পুরো রাস্তাজুড়ে ইটের টুকরা ও কাঁচ ভাঙা ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা যায়। ওই সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে।

সংঘর্ষের সময় রাস্তার দুই পাশে রাখা একাধিক মোটরসাইকেলে আগুন দেওয়া হয়েছে। সেগুলো জ্বলতে দেখা যায়। তবে, মোটরসাইকেলে অগ্নিসংযোগকারীদের বিষয়ে জানা যায়নি।

সংঘর্ষে একাধিক পুলিশের সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হারুন অর রশীদ। তবে প্রাথমিকভাবে কতজন আহত হয়েছেন, তা এখনই বলা সম্ভব হচ্ছে না।

হারুন অর রশীদ বলেন, ‘শিক্ষার্থীরা পুলিশের ওপরে ইটপাটকেল নিক্ষেপ করেছেন। নিরাপদ অবস্থানে থেকে তাঁদেরকে নিবৃত্ত করতে টিয়ারশেল নিক্ষেপ করা হয়েছে।’

এ ঘটনায় মামলা হবে কি না, জানতে চাইলে এডিসি হারুন অর রশীদ বলেন, ‘ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে এবং ঘটনার সূত্রপাত বিশ্লেষণের পর মামলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। যদিও কিছু যানবাহন ও কয়েকটি দোকানে আগুনের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের ক্ষয়ক্ষতি হলে এবং তাঁরা যদি অভিযোগ করেন অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এলএবাংলাটাইমস/এলআরটি/বি

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত