আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

রেলমন্ত্রীর আত্মীয়কে জরিমানা করায় টিটিই বরখাস্ত

রেলমন্ত্রীর আত্মীয়কে জরিমানা করায় টিটিই বরখাস্ত

টিকিট ছাড়াই পাবনা থেকে ঢাকামুখী ট্রেনে উঠা তিন যাত্রীর কাছ থেকে রেলওয়ের প্রচলিত নিয়মানুযায়ী জরিমানাসহ ভাড়া আদায় করায় একজন টিটিকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। জানা গেছে, রেলমন্ত্রীর ‘আত্মীয়' পরিচয়ে বিনা টিকিটের তিন ট্রেন যাত্রীর সঙ্গে 'অসদাচরণ' করার দায়ে ঈশ্বরদীর ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক বা টিটি' শফিকুল ইসলামকে সাময়িক বরখাস্তের এই শাস্তি দেওয়া হয়েছে।

রেলমন্ত্রীর আত্মীয়ের সঙ্গে এই ঘটনা ঘটার কয়েক ঘণ্টা পর বৃহস্পতিবার (৫ মে) দুপুরে ঈশ্বরদীর পাকশী বিভাগীয় রেলওয়ে বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিনের নির্দেশে টিটি শফিকুলকে মোবাইল ফোনে চাকরি থেকে বরখাস্তের আদেশ জানানো হয়। পরদিন শুক্রবার (৬ মে) থেকে এ আদেশ কার্যকর হয়েছে।

বরখাস্ত হওয়া টিটি শফিকুল ইসলাম রেলওয়ে জংশন স্টেশন ঈশ্বরদীর টিটিই হেড কোয়ার্টারের সঙ্গে যুক্ত। ঘটনার রাতে টিটি শফিকুল ইসলাম ঢাকাগামী আন্তঃনগর সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে দায়িত্বরত ছিলেন। আবার ট্রেনে দায়িত্বরত অবস্থায়ই তিনি বরখাস্তের আদেশটি মোবাইল ফোনের মাধ্যমে জানতে পারেন।

টিটি শফিকুল ইসলাম শুক্রবার বলেন, ‘বিনা টিকিটে ট্রেন ভ্রমণ করা ওই তিন যাত্রীর কাছে টিকিট দেখতে চাইলে তারা রেলমন্ত্রীর আত্মীয় পরিচয় দেন। পরে তাদের এসি কামরা থেকে শোভন কামরার টিকিট দেওয়া হয়। এই অপরাধেই আমাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।’

রেলের একাধিক সূত্রে জানা গেছে, ঢাকাগামী আন্তঃনগর সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে ৫ মে দিবাগত রাতে ঈশ্বরদী জংশন স্টেশন থেকে তিন যাত্রী বিনা টিকিটে এসি কেবিনে চেপে বসেন। এসময় ট্রেনের দায়িত্বরত টিটি শফিকুল ইসলাম তাদের কাছে টিকিট দেখতে চাইলে তারা রেলমন্ত্রীর আত্মীয় পরিচয় দেন। টিটি বিষয়টি পাকশী বিভাগীয় রেলের সহকারী বাণিজ্যিক কর্মকর্তা (এসিও) নুরুল আলমের সঙ্গে আলাপ করলে তিনি সর্বনিম্ন ভাড়া নিয়ে টিকিট কাটার পরামর্শ দেন। এসিওর পরামর্শ অনুযায়ী টিটি শফিকুল ওই তিন ট্রেন যাত্রীকে এসি টিকিটের পরিবর্তে মোট ১০৫০ টাকায় জরিমানাসহ সুলভ শ্রেণির নন এসি কোচে সাধারণ আসনের টিকিট বানিয়ে দেন। এসময় ট্রেনে দায়িত্বরত অ্যাটেনডেন্টসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সূত্র জানায়, ওই তিন যাত্রী তাৎক্ষণিকভাবে ট্রেনে লিখিত কোনো অভিযোগ না করলেও তারা ঢাকায় পৌঁছে রেলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে টিটি শফিকুল ইসলামের বিরুদ্ধে ‘অসদাচরণ’করার অভিযোগ করেন। সেই অভিযোগ পেয়ে পাকশী বিভাগীয় রেলওয়ে বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিন সংশ্লিষ্ট টিটিকে সাময়িক বরখাস্তের আদেশ দেন।

বরখাস্ত আদেশের বিষয়টি ঈশ্বরদীর টিটিই হেড কোয়ার্টারের ভারপ্রাপ্ত সিনিয়র টিটিই ইন্সপেক্টর মো. বরতুল্লাহ আলামিন মোবাইর ফোনে টিটিই শফিকুল ইসলামকে অবহিত করেন। সেসময় তিনি সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে দায়িত্বরত ছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে পশ্চিম রেলের পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিন বলেন, জরিমানা করার জন্য তাকে বরখাস্ত করা হয়নি। রেলের দায়িত্ব যাত্রীসেবা দেওয়া, যাত্রীদের হয়রানি করা নয়। তার বিরুদ্ধে তিন যাত্রীকে হয়রানি করা এবং তাদের সঙ্গে অশোভন আচরণ করার অভিযোগ পাওয়ায় সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হচ্ছে। তিনি যথাযথ জবাব দিতে পারলে বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হতে পারে। এটা রেলওয়ের নিয়মিত প্রক্রিয়া।

ঘটনা সম্পর্কে শফিকুল ইসলাম জানান, বরখাস্তের বিষয়টি আমি ট্রেনে দায়িত্বরত অবস্থায় মোবাইল ফোনের মাধ্যমে জানতে পেরেছি, এ কারণে শুক্রবার থেকে কাজে যাওয়া হয়নি। তিনি বলেন, ঈশ্বরদী থেকে অল্প বয়সী তিন ট্রেন যাত্রী রেলমন্ত্রীর আত্মীয় পরিচয়ে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের এসি কেবিনে উঠেন। মন্ত্রীর আত্মীয় পরিচয় দেওয়ায় আমি সম্মান দেখিয়ে এসিও স্যারের পরামর্শে এসির টিকিট না কেটে সুলভ শ্রেণির নন এসি কোচে সাধারণ আসনের বানিয়ে দেই। আমি তাদের সঙ্গে কোনোরকম অসদাচরণ করিনি।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/বি

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত