আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

দুখী দেশের তালিকায় সপ্তম বাংলাদেশ, শীর্ষে আফগানিস্তান

দুখী দেশের তালিকায় সপ্তম বাংলাদেশ, শীর্ষে আফগানিস্তান

বিশ্বে সবচেয়ে দুখী দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান সপ্তম বলে নতুন একটি বৈশ্বিক জরিপে উঠে হয়েছে।

‌‘২০২২ গ্লোবাল ইমোশনস রিপোর্ট’ শীর্ষক প্রতিবেদনে ১২২টি দেশের তালিকা প্রকাশ করা হয়। ওই তালিকায় বাংলাদেশের স্কোর ৪৫। ৫৯ স্কোর নিয়ে দুখী দেশের তালিকার শীর্ষে রয়েছে আফগানিস্তান।

চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি থেকে ৩০ মার্চের মধ্যে বাংলাদেশে পরিচালিত জরিপে মোট এক হাজার মানুষ অংশ নেন।

বিশ্বের ১২২টি দেশের এক লাখ ২৭ হাজার প্রাপ্তবয়স্ক ব্যক্তির ওপর জরিপ চালিয়ে দেখা গেছে, ২০২০ সালের তুলনায় ২০২১ সালে মানুষ বেশি মানসিক চাপে ছিল।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, নেতিবাচক অভিজ্ঞতা সূচকে স্কোর উচ্চতর হলে বোঝায়, দেশের জনসংখ্যার বড় অংশ এ ধরনের আবেগ অনুভব করছে।

শারীরিক জটিলতা, উদ্বেগ, বিষণ্ণতা, মানসিক চাপ ও ক্রোধ অনুভব করেছেন কি না, এ সংশ্লিষ্ট প্রশ্নও জরিপে অন্তর্ভুক্ত ছিল।

গ্যালাপের বৈশ্বিক ব্যবস্থাপনা অংশীদার জন ক্লিফটন বলেন, বর্তমান বিশ্ব যুদ্ধ, মুদ্রাস্ফীতি ও মহামারিতে ভুগছে।

এর মধ্যে যেকোনো একটির প্রভাব আরও প্রকটভাবে বিশ্বে পড়বে। তবে, এই সমস্যাগুলো আলোচনায় আসার বেশ আগে থেকেই বিশ্বব্যাপী অসন্তোষের বিষয়টি শুরু হয়েছিল। এক দশক ধরে এই অসন্তুষ্টি বাড়ছে বলেও ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ৪২ শতাংশ উত্তরদাতা বলেছেন, তারা অনেক বেশি উদ্বেগের মধ্য দিয়ে যাচ্ছেন, যা ২০২০ সালের তুলনায় দুই শতাংশ বেশি।

নীতিনির্ধারকদের অবশ্যই বুঝতে হবে কেন অনেক মানুষ অভূতপূর্বভাবে নেতিবাচক আবেগ অনুভব করছে এবং তাদেরকে অত্যন্ত ইতিবাচক জীবনের দিকে মনোনিবেশ করতে হবে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

এই অসন্তুষ্টির কারণ উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, বৈশ্বিক অসন্তুষ্টি বাড়ার পেছনে পাঁচটি উল্লেখযোগ্য কারণ রয়েছে। সেগুলো হলো—দারিদ্র্য, একটি সম্প্রদায়ের মধ্যে নেতিবাচক পারিপার্শ্বিকতা, ক্ষুধা, একাকীত্ব ও কাজের সুযোগের অভাব।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, জরিপে অংশ নেওয়া প্রতি ১০ জনের মধ্যে ৩ জন শারীরিক জটিলতা (৩১ শতাংশ), চার জনের মধ্যে একজনেরও বেশি মানসিক অবসাদ (২৮ শতাংশ) ও ক্রোজ (২৩ শতাংশ) অনুভব করে।

নেতিবাচক সূচকে আফগানিস্তানের স্কোর ৩২। যার মানে বোঝায় বিশ্বের মধ্যে সেখানকার জনগণ সবচেয়ে বেশি মানসিক অবসাদে ভোগেন। ১৬ বছর আগে গ্যালাপ যখন এই জরিপ শুরু করে, তখন থেকেই আফগানিস্তানের স্কোর সর্বনিম্ন। ইতিবাচক সূচকে পানামার স্কোর ৮৫। যার মানে বোঝায় বিশ্বের মধ্যে সেদেশের জনগণই সবচেয়ে কম মানসিক অবসাদে ভোগেন।

প্রতিবেদনে বলা হয়েছে, বছরখানের আগেও বিশ্বের বিভিন্ন দেশের জনগণের মধ্যে দুঃখ, উদ্বিগ্নতা ও মানসিক চাপ আরও কম ছিল।

ল্যাটিন আমেরিকার দেশগুলো বিশ্বে সবচেয়ে ইতিবাচক অবস্থানে রয়েছে উল্লেখ করে প্রতিবেদনে আরও বলা হয়েছে, সূচকে উদ্বেগ দুই পয়েন্ট এবং চাপ ও বিষণ্ণতা এক পয়েন্ট বেড়েছে।

ইতিবাচক আবেগ সূচকে ৮৫ স্কোর নিয়ে তালিকার শীর্ষে রয়েছে পানামা। ৮০ স্কোর নিয়ে তালিকায় পানামার পরেই রয়েছে প্যারাগুয়ে, এল সালভাদর, হন্ডুরাস ও নিকারাগুয়া। লাতিন আমেরিকার বাইরে আইসল্যান্ড, ফিলিপাইন, সেনেগাল, ডেনমার্ক ও দক্ষিণ আফ্রিকাও ২০২১ সালে সবচেয়ে ইতিবাচক অবস্থানে রয়েছে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/বি

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত