আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

আমেরিকায় বসে অফিস করতে চান ওয়াসার এমডি

আমেরিকায় বসে অফিস করতে চান ওয়াসার এমডি

আমেরিকায় বসে ফের অফিস করতে দ্ইু মাসের ‘ভার্চুয়াল অফিসের’ অনুমতি চাচ্ছেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী তাকসিম এ খান। আজ বৃহস্পতিবার অনুষ্ঠেয় ঢাকা ওয়াসা বোর্ড সভার আলোচ্যসূচিতে এ বিষয়টি রাখা হয়েছে। অনুমোদন পেলে ঢাকা ওয়াসা এমডি ঈদের কিছুদিন পর থেকে ভার্চুয়াল অফিস করতে আমেরিকা যাবেন।

এর আগে ২০২১ সালের ২৫ এপ্রিল থেকে ২৪ জুলাই দুই মাস ভার্চুয়াল অফিসের অনুমতি নিয়ে আমেরিকা যান ঢাকা ওয়াসা এমডি। দুই মাসের অনুমতি থাকলেও সেখানে থেকে তিন মাস ভার্চুয়াল অফিস করেন। ওইবার ছুটিতে যাওয়ার অল্প কিছুদিন আগে তার চুক্তি নবায়ন করে ঢাকা ওয়াসা বোর্ড। তখন তার কোনো ছুটি পাওনা ছিল না। এরপরও টানা তিন মাস আমেরিকা থেকে ভার্চুয়াল অফিস করেছেন বহুল আলোচিত ঢাকা ওয়াসার এমডি প্রকৌশলী তাকসিম এ খান।

সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, এবার সরকার ভার্চুয়াল অফিসের ছুটি মঞ্জুর করলে তাতে ঢাকা ওয়াসার এমডিকে দিয়ে সংস্থার তেমন কোনো কাজ হবে না। কেননা বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সময়ের পার্থক্য প্রায় ১০ ঘণ্টা। যেমন বাংলাদেশে যদি সকাল ৯টায় অফিস শুরু হয়, তখন যুক্তরাষ্ট্রে রাত ১১টা বাজে। আবার বাংলাদেশের বিকাল ৫টায় অফিস শেষের সময়ে যুক্তরাষ্ট্রে সকাল ৭টা বাজবে। ফলে যুক্তরাষ্ট্রে অবস্থান করে ঢাকা ওয়াসার সব কাজ দেখভালের ক্ষেত্রে সময়ের ব্যবধানও বড় সমস্যা।

জানতে চাইলে ঢাকা ওয়াসার বোর্ড সদস্য ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন বলেন, আগামীকাল (আজ) ঢাকা ওয়াসার বোর্ড সভা রয়েছে। ওই সভার আলোচ্যসূচি হাতে পৌঁছেছে। সেখানে ঢাকা ওয়াসার এমডির ভার্চুয়াল অফিসের বিষয়টি আছে। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তিনি ভার্চুয়াল অফিসের অনুমতি চাইলেও আমি এটার পক্ষে মত দেব না। যতটুকু শুনেছি তার শারীরিক অসুস্থতা ও পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাতে আমেরিকায় থেকে ভার্চুয়াল অফিস করতে চাচ্ছেন। যদি আমেরিকা যাওয়া তার একান্তই প্রয়োজন হয়ে থাকে, তাহলে আমরা তার দুই মাসের ছুটি মঞ্জুর করতে পারি।

ঢাকা ওয়াসা বোর্ডের আরেক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘ঢাকা ওয়াসার বর্তমান এমডি কত অন্যায়, কত অযৌক্তিক কাজ করছেন। সাংবাদিক সমাজ তাদের দায়িত্ববোধ থেকে সেসব প্রকাশও করছে। কিন্তু তার ব্যাপারে কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। ঢাকা ওয়াসা বোর্ডে এ বিষয়গুলো নিয়ে আলোচনা করলেও তিনি অনেক সদস্যকে ম্যানেজ করে ফেলেন; এ কারণে বোর্ড সভায় তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হচ্ছে না।’

তিনি আরও বলেন, ‘সরকারি কোনো আইনে ভার্চুয়াল অফিসের বিধান নেই। এরপরও তিনি ২০১৯ সালে নানান জায়গা থেকে চাপ প্রয়োগ করে বোর্ড সদস্যদের মাধ্যমে সেই প্রস্তাব অনুমোদন করে নেন। দুই মাসের জায়গায় তিনি অতিরিক্ত এক মাস বেশি আমেরিকায় অবস্থান করেন। সেসময় বোর্ড সভায় আলোচনা হয়েছিল; তার এক মাসের বেতন কেটে নেওয়া হবে। পরে ঢাকা ওয়াসা বোর্ড সেটা কার্যকর করেনি। কেননা অনেক ক্ষেত্রে দেখা যায়, বেআইনি হলেও অনেক বোর্ড সদস্য এমডি সাহেবের পক্ষে কথা বলেন।’

ঢাকা ওয়াসা বোর্ড সূত্রে জানা যায়, ঢাকা ওয়াসার এমডি প্রকৌশলী তাকসিম এ খান নিজস্ব আলোচ্যসূচি অনুমোদন করতে বোর্ড সদস্যদের ওপর চাপও প্রয়োগ করেন। কখনো কখনো ওই বিষয়ে সরকারের উচ্চপর্যায়ের কর্তাব্যক্তিদের সম্মতি রয়েছে বলে জানান। এসব ঘটনায় বর্তমান ঢাকা ওয়াসা বোর্ড সদস্যরা অসম্মানবোধ করেন। যে বিষয়ে বোর্ড সদস্যরা নিজেরা সিদ্ধান্ত নেবেন, সেখানে বোর্ডের নিয়োগকৃত এমডি তাদের ওপর ছড়ি ঘুরাচ্ছেন। কোনো কোনো সদস্য কিছু সুযোগ-সুবিধা পেয়ে এমডির ইচ্ছামাফিক মতামত দিচ্ছেন। অন্যরা ইচ্ছার বিরুদ্ধে অনেক কিছু মেনে যাচ্ছেন। এর ফলে ঢাকা ওয়াসা ক্ষতিগ্রস্ত হচ্ছে।

আরও জানা যায়, আজকের বোর্ড সভায় পানির দাম ২০ ভাগ বাড়ানোর বিষয়েও আলোচনা হবে। বোর্ডের জ্যেষ্ঠ সদস্যরা পানির দাম বাড়ানোর পক্ষে না থাকলেও এমডি এ বিষয়ে চাপাচাপি করছেন। বোর্ড সদস্যরা এ বিষয়টি নিয়ে আগামী ডিসেম্বরে আলোচনা করতে চান বলে জানালেও আজকের বোর্ড সভায় সেটা অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া বোর্ড সভায় নতুন জনবল কাঠামো, ঢাকা ওয়াসার কর্মচারী সমবায় সমিতিরি ১৩৫ কোটি লোপাটের বিষয়েও আলোচনা উঠতে পারে। কেননা এই দুটি বিষয় বেশ কিছুদিন ধরে আলোচিত। বোর্ড সদস্যদের অনেকে বিষয়টির সুরাহা করতে চান। বোর্ড চেয়ারম্যানকেও ঢাকা ওয়াসা প্রশাসন ও কর্মচারীরা দুটি বিষয় নিয়ে বোর্ডে আলোচনা করে সমাধানের জন্য অনুরোধ জানিয়েছেন।

প্রসঙ্গত, ২০০৯ সালে ঢাকা ওয়াসার এমডি হিসাবে নিয়োগ পান প্রকৌশলী তাকসিম এ খান। এরপর ধাপে ধাপে সময় বাড়িয়ে তিনি এখনো বহাল তবিয়তে রয়েছেন। এর মধ্যে কেটে গেছে এক যুগেরও বেশি সময়। শুরু থেকে তিনি বছরের একটি লম্বা সময় যুক্তরাষ্ট্রে কাটান। সেই ধারাবাহিকতায় এবারও তিনি যুক্তরাষ্ট্রে যেতে চাচ্ছেন। তবে ছুটি নিয়ে নয়, সেখানে অবস্থান করে ভার্চুয়াল অফিস করতে চান।

-যুগান্তর

শেয়ার করুন

পাঠকের মতামত