আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

দেশে ঈদযাত্রায় যানবাহনের স্বল্পতা, ট্রেন ও বাস স্টেশনে উপচে পড়া ভিড়

দেশে ঈদযাত্রায় যানবাহনের স্বল্পতা, ট্রেন ও বাস স্টেশনে উপচে পড়া ভিড়

ভোগান্তি আর দুর্ভোগের সমার্থক হয়ে গেছে যেন আজ শুক্রবারের ঈদযাত্রা। বাস টার্মিনাল আর রেল স্টেশনে যাত্রীদের উপচে পড়া ভিড় আর যানবাহনের স্বল্পতায় অনেকেরই ঈদযাত্রা অনিশ্চিত হয়ে পড়ে।

ঈদের আনন্দ পরিবার-পরিজনের সঙ্গে ভাগাভাগির আকাঙ্ক্ষায় সব ঝুঁকিই যেন নগণ্য। কিন্তু, ঝুঁকি নিয়েও সবাই তো আর সফল হয় না। মুহূর্তেই আনন্দ বিষাদে পরিণত হলো দুজন যাত্রীর। রাজধানীর কমলাপুর রেলস্টেশনের ট্রেনের ছাদে ওঠার সময় গিয়ে পড়ে গিয়ে আহত হন তাঁরা।

আজ সকালে উত্তর ও দক্ষিণবঙ্গগামী সব ট্রেনই দেড় থেকে সাড়ে তিন ঘণ্টা পর্যন্ত দেরিতে আসে। গেট দিয়ে উঠতে ব্যর্থ হয়ে অনেকেই বেছে নেন জানালা। টিকেটধারী যাত্রীদের অনেকেই বিশেষ করে নারী ও শিশুরা এ সময় অসহায় হয়ে পড়েন।

ছাদেও একটু স্থান নিশ্চিত করার জন্য তীব্র প্রতিযোগিতা যাত্রীদের। স্বল্প সময়ের ব্যবধানে ট্রেন কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

আর, বাস যাত্রীদের ভোগান্তি যেন সব সীমা ছাড়িয়ে যায়।  সায়েদাবাদ, গাবতলী বা মহাখালী টার্মিনালে বাস পেতে পাঁচ থেকে ছয় ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে টিকেট কাটা যাত্রীদের। মহাখালীতে হাজার হাজার যাত্রী অপেক্ষায় থাকলেও বাসের দেখা নেই। হাতেগোনা যেসব বাস ছেড়ে গেছে, তারা ভাড়া হেঁকেছে তিন থেকে চারগুণ।

বাস না পেয়ে বাধ্য হয়ে অনেক যাত্রী গাড়ি ভাড়া করে বা ভেঙে ভেঙে যেতে বাধ্য হন। এ ছাড়া লোকাল বাসগুলোকেও দূরপাল্লার ট্রিপ দিতে দেখা গেছে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/বি

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত