আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

জাপা মহাসচিবের কণ্ঠে রাতের ভোটের কথা!

জাপা মহাসচিবের কণ্ঠে রাতের ভোটের কথা!

একাদশ সংসদ নির্বাচনে কোথাও কোথাও রাতে ভোট হয়েছে এমন আলোচনা-সমালোচনা আছে রাজনৈতিক অঙ্গনে। এবার বিষয়টি স্বীকার করলেন গত নির্বাচনে আওয়ামী লীগের ঘনিষ্ঠ বর্তমান সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নুও। এজন্য ভোটের দিন সকালে কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছানোর প্রস্তাব করেন এই রাজনীতিক।

রোববার (৩১ জুলাই) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে অংশ নিয়ে চুন্নু বলেন, 'নির্বাচনের দিন সকালে ব্যালট পেপার পৌঁছানোর প্রস্তাব করছি। তাহলে রাতের বিষয়টি আর আসে না। রাতে কিন্তু কাজটা হয়। কী বলবো! এটা আমরাও করিয়েছি। হয় না- এটা ঠিক নয়।'

জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নুর নেতৃত্বে একটি প্রতিনিধি দল সংলাপে অংশ নেয়। এতে সিইসিসহ অন্য চার কমিশনার এবং ইসি সচিব অংশ নেন।

চুন্নু বলেন, 'এখন প্রত্যেকটি এলাকার যোগাযোগব্যবস্থার উন্নতি হয়েছে। কাজেই চাইলে সকালবেলায় ব্যালট পৌঁছানো সম্ভব।'

নির্বাচন কমিশন অসহায় উল্লেখ করে ইভিএমে (ইলেকট্রনিক ভোটিং মেশিন) ভোট গ্রহণের বিরোধিতা করে সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি বলে, সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের কোনো যৌক্তিকতা নেই। ইভিএমে ভোট হলে আসন্ন গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচনে অংশ না নেওয়ার কথাও বলেন তারা।

ইভিএমের বিরোধিতা করে জাপা মহাসচিব বলেন, ইভিএমে আমাদের আস্থা নেই। ব্যক্তিগতভাবে আমারও এতে কোনো আস্থা নেই। মানুষ মনে করে ইভিএমে ভোট পাল্টে দেওয়া হলে কিছু করার নেই। কারণ ফল রি-চেক করা যায় না।

সাবেক প্রতিমন্ত্রী বলেন, ব্যালটে হলে মারামারি হয়। কিন্তু দেখা তো যায় আমার ভোট নিয়ে নিচ্ছে। কিন্তু ইভিএমে তো তাও দেখা যায় না।

নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে তিনি বলেন, ইভিএম সম্পর্কে আপনাদের এক্সপার্টদের কথাও আমার মাথায় ঢোকেনি। জনগণের আস্থা ও বিশ্বাস ছাড়া ইভিএম ব্যবহার যৌক্তিক হবে না।

দলের কো-চেয়ারম্যান সালমা ইসলাম নির্বাচনের সময় ম্যাজিস্ট্রেসি ক্ষমতাসহ সেনা মোতায়েনের দাবি করেন।

এ সময় জাপা মহাসচিব বলেন, এটি আমাদের দলীয় নয়, তার (সালমা ইসলাম) ব্যক্তিগত প্রস্তাব।

সংলাপে দলের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা বলেন, ইভিএম খুবই কঠিন পদ্ধতি। অনেক দেশে ইভিএম বাতিল করা হয়েছে। এখন নির্বাচন কমিশনকে সুষ্ঠু নির্বাচন কীভাবে করবেন নেই ফর্মুলা বের করতে হবে। না হলে জনগণের কাছে জবাব দিতে হবে।

দলের আরেক প্রেসিডিয়াম সদস্য শফিকুল ইসলাম সেন্টু বলেন, আমার নির্বাচনে ভোট গ্রহণ শুরুর ১০ মিনিটের মাথায় ইভিএম মেশিন নষ্ট হয়ে যায়। কিন্তু এটা ঠিক করার লোক খুঁজে পাওয়া যায়নি। জাতীয় নির্বাচনে ভোট গ্রহণের সময় ইভিএম নষ্ট হলে সেটা আপনারা ঠিক করবেন? না নির্বাচনের অন্যান্য আনুষ্ঠানিক কার্যক্রম করবেন?

 

এলএবাংলাটাইমস/এলআরটি/বি

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত