আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

পদ্মা সেতুতে দুই মাসে টোল আদায় ১ শত ৩৯ কোটি টাকা

পদ্মা সেতুতে দুই মাসে টোল আদায় ১ শত ৩৯ কোটি টাকা

পদ্মা সেতু উদ্বোধনের পর ২ মাসে টোল আদায় হয়েছে ১ শত ৩৮ কোটি ৮৪ লাখ ৩ হাজার ৮৫০ টাকা। পদ্মা সেতুতে যান চলাচলের জন্য উন্মুক্তের দুইমাস পূর্ণ হয় ২৫ আগস্ট। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।

সেতু কর্তৃপক্ষ থেকে বলা হয়, ২৬ জুন থেকে ২৫ আগস্ট পর্যন্ত  দুই মাসে  ১ শত ৩৮ কোটি ৮৪ লাখ ৩ হাজার ৮৫০ টাকা টোল আদায় করা হয়েছে। উভয় প্রান্তে যানবাহন পারাপার হয়েছে ১০ লাখ ৩৯ হাজার ৩৩৫। পদ্মা সেতু দিয়ে গড়ে প্রতিদিন টোল আদায়ের হার ২ কোটি ২৮ লাখ টাকার উপরে। আর প্রতিদিন গড় যানবাহন পারাপার হয়েছে ১৭ হাজারেরও উপরে।

এর আগে যান চলাচলের প্রথম দিন ২৬ জুন পদ্মা সেতু দিয়ে যান চলাচলের প্রথম দিনে উভয় প্রান্তে রেকর্ড পরিমাণ ৫১ হাজার ৩শ’১৬টি যান পারাপার হয়েছে। টোল আদায় হয়েছে ২ কোটি ৯ লক্ষ ৩১ হাজার ৫ শত ৫০ টাকা। এর মধ্যে মাওয়া প্রান্তে ২৬ হাজার ৫ শত ৮৯ টি যানবাহনের টোল উত্তোলন হয়েছে ১ কোটি ৮ লাখ ৮৭ হাজার ১শত ৫০ টাকা। জাজিরা প্রান্তে ২৪ হাজার ৭শত ২৭টি যানবাহনের বিপরীতে টোল উত্তোলন হয়েছে ১ কোটি ৪৪ হাজার ৪শ’ টাকা।

এদিকে গত ৮ জুলাই পদ্মা সেতু দিয়ে  ৩১ হাজার ৭শ'২৩টি যান পারাপারে আয় হয়েছে রেকর্ড পরিমাণ সর্বোচ্চ ৪ কোটি ১৯ লাখ ৩৯ হাজার ৬শ’৫০ টাকা। মাওয়া প্রান্তে ১৯ হাজার ৬শ'৬৭টি যানবাহনের বিপরীতে টোল আদায় হয় ২ কোটি ৪৭ লাখ ৫০ হাজার ২৫০ টাকা। জাজিরা প্রান্তে ১২ হাজার ৫৬টি যানবাহনের বিপরীতে টোল আদায় করা হয় ১ কোটি ৭১ লাখ ৮৯ হাজার ৪শ' টাকা।

সেতু কর্তৃপক্ষ থেকে আরও বলা হয়, প্রথম দুই মাসে মাওয়া ও জাজিরা প্রান্ত হয়ে পাড়ি দিয়েছে  ১০ লাখ ৩৯ হাজার ৩৩৫ যানবাহন । এতে  ১ শত ৩৮ কোটি ৮৪ লাখ ৩ হাজার ৮৫০ টাকা টোল আদায় করা হয়েছে। অর্থাৎ দুই মাসে সেতুতে টোল আদায় একশত ৩৮ কোটি  টাকা ছাড়িয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত