আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৬তম মৃত্যুবার্ষিকী আজ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৬তম মৃত্যুবার্ষিকী আজ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৬তম মৃত্যুবার্ষিকী আজ শনিবার। বিদ্রোহী কবির জীবন ও কর্মের স্মরণে দিবসটি পালনে বিভিন্ন সংগঠন দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে।

শনিবার (২৭ আগস্ট) সকাল ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে তাকে সম্মান জানান। কবি নজরুল ইনস্টিটিউট এবং মন্ত্রণালয়ের অধীন অন্যান্য বিভাগ ও সংস্থার সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কর্তৃপক্ষও মহান কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে, পরে ঢাবি উপাচার্য ড. মো. আখতারুজ্জামানের নেতৃত্বে একটি র‌্যালি বের হয়।

বাংলাদেশ আওয়ামী লীগ সকাল ৯টায় কাজী নজরুলের কবরস্থানে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করে।

কবি নজরুল ইনস্টিটিউট বিকাল ৫টায় ধানমন্ডির রবীন্দ্র সরোবরে এক বিশেষ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো.আবুল মনসুর। সন্ধ্যা ৭টার দিকে সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানট ধানমন্ডির মিলনায়তনে বিশেষ সাংস্কৃতিক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করবে। অনুষ্ঠানটি একযোগে তাদের ফেসবুক পেইজ এবং ইউটিউব চ্যানেলে সম্প্রচার করা হবে এবং অনুষ্ঠানটি প্রয়াত নজরুল শিল্পী সোহরাব হোসেনকে উৎসর্গ করা হয়েছে।

বিদ্রোহী কবির ৪৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শাহবাগ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও হাসপাতাল (বিএসএমএমইউ) এর বি ব্লকের ১১৭ নম্বর কেবিনে পর্দা উঠবে। যে কক্ষে কবি তার শেষ দিনগুলো কাটিয়েছেন। শনিবার দর্শনার্থীদের জন্য কেবিনটি খুলে দেওয়া হবে।

বাংলাদেশ টেলিভিশনসহ (বিটিভি) বেশ কয়েকটি টেলিভিশন চ্যানেল, বাংলাদেশ বেতারসহ রেডিও স্টেশন এবং অনলাইন প্ল্যাটফর্ম জাতীয় কবির জীবন ও কর্মের স্মরণে বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করবে।

নজরুল ইনস্টিটিউট অনুসারে, কাজী নজরুল তার বাকশক্তি হারানোর আগে ২১ বছরের কর্মজীবনে দুই হাজার ৬০০টি গান, ৬০০টি কবিতা, তিনটি উপন্যাস এবং ৪৩টি প্রবন্ধ লিখেছিলেন। বাবার মৃত্যুর পর কবি কাজী নজরুল একটি সামান্য বেতনে চাকরি পান এবং পরিবারের খরচ চালাতে তিনি একটি মসজিদে মুয়াজ্জিন হিসেবেও কাজ করেন।

নয় বছর বয়সে, চুরুলিয়ায় “লেটো” দলে যোগ দেওয়ার জন্য তাকে স্কুল ছেড়ে দিতে হয়েছিল। ১৯১৭ সালে একজন সৈনিক হিসেবে ব্রিটিশ সেনাবাহিনীতে যোগ দেন। এর কয়েক বছরের মধ্যে কাজী নজরুল তার সাহিত্যিক জীবন শুরু করেন। ১৯২১ সালে তার “বিদ্রোহী” কবিতা প্রকাশিত হয়েছিল। এক বছর পর তিনি “ধূমকেতু” নামে একটি পাক্ষিক পত্রিকা প্রকাশিত করেন।

কাজী নজরুল এই দিনে ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি মসজিদের পাশে তাকে সমাহিত করা হয়।

 

 

এলএবাংলাটাইমস/এলআরটি/বি

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত