আপডেট :

        ২০২৮ অলিম্পিক আয়োজনের প্রস্তুতিতে বড় আর্থিক সংকট, ৫৯৫ মিলিয়ন ডলার ঘাটতি দেখাল এলএ২৮

        ৩০ ফুট ঢেউয়ের আঘাতে ভেঙে পড়ল পিয়ার, ক্যালিফোর্নিয়ার উপকূলে ভয়াবহ জলোচ্ছ্বাস

        পুরুষের জন নাঙ্গের আকারও নারীদের কাছে আকর্ষণীয়তার মূল্যায়নে প্রভাব ফেলে, বলছে গবেষণা

        ফ্লোরিডার মাংসের দোকানে প শু নি র্যা তনের অভিযোগ, গ্রে প্তার ৬ কর্মী

        মোদির দলের প্রতি পক্ষপাতের অভিযোগ, বিক্ষোভের মুখে কংগ্রেসের সঙ্গে আলোচনায় মেটা

        আলঝেইমারে আক্রান্ত ব্যক্তি আমাজন বনে ১১ দিন একা বেঁচে থাকার পর উদ্ধার

        বাংলাদেশসহ ১৬ বাণিজ্য অংশীদারের ওপর নতুন শুল্কের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের

        নিউ অরলিন্স থেকে ফ্লোরিডাগামী বিমান বিধ্বস্ত, নিহত চার প্রাপ্তবয়স্ক ও দুই শিশু

        রেকর্ড উচ্চতার জোয়ারের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলীয় এলাকায় বন্যা সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার জনপ্রিয় স্কেটিং রিঙ্ক মালিককে হত্যায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

        গোপন সূত্রের পরিচয় প্রকাশ না করায় কারাবাসের ঝুঁকিতে প্রবীণ টিভি সাংবাদিক

        শিশুদের ডে-কেয়ার সংকট কাটাতে নতুন পরিকল্পনা নিয়ে আসছেন লস এঞ্জেলেসের মেয়র-ইলেক্ট

        আইসিই আটককেন্দ্রে চিঠি পৌঁছাতে দেরি, আপিলের সুযোগ হারিয়ে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের মুখে অভিবাসীরা

        যুক্তরাষ্ট্রের বড় পুলিশ সংস্থাগুলোর মধ্যে গত বছর সবচেয়ে বেশি গুলি চালিয়েছে এলএপিডি

        ইনগলউডে ১২ তলা কালি হোটেলের নির্মাণে দৃশ্যমান অগ্রগতি, থাকছে ৩৩৪টি কক্ষ ও স্যুট

        ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় উড়োজাহাজে বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা

        'সবচেয়ে ভয়ংকর অপরাধীদের’ প্রতি দয়া দেখাচ্ছেন নিউজম, অভিযোগ ট্রাম্পের

        এনভিডিয়ার প্রধান নির্বাহী পদে হুয়াংয়ের প্রত্যাবর্তনেও তদন্ত বন্ধ হচ্ছে না, জানাল ক্যালিফোর্নিয়া

        ইতালি ছাড়লে সম্পদশালীদের আর দিতে হবে না বাড়তি কর, মেলোনির দলের নতুন প্রস্তাব

        রূপপুর প্রকল্পের আবাসিক ভবনের ১২ তলা থেকে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার

দিল্লিতে হাসিনা-মোদি বৈঠক

দিল্লিতে হাসিনা-মোদি বৈঠক

বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের গতি বজায় রাখার জন্য একটি বিকমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট (সিইপিএ) নিয়ে আলোচনা শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বাংলাদেশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

এদিন প্রধানমন্ত্রী মোদি এবং সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে সাতটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ভারত ও বাংলাদেশ। হায়দরাবাদ হাউসে প্রতিনিধি পর্যায়ের আলোচনার পর এই স্মারকগুলো স্বাক্ষরিত হয়।

দিল্লিতে এক বিশেষ ব্রিফিংয়ে এসব তথ্য জানান ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা।

তিনি বলেন, দুই প্রধানমন্ত্রী উভয় দেশের মধ্যে একটি শক্তিশালী সরবরাহ চেইন তৈরি করতে সম্মত হয়েছেন।

ভারতের পররাষ্ট্র সচিব বলেন, এশিয়ায় বাংলাদেশি পণ্যের বৃহত্তম বাজার ভারত। মহামারি সত্ত্বেও গত অর্থবছরে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য সর্বকালের সর্বোচ্চ ১৮ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।

তিনি বলেন, এই উন্নতি বজায় রাখার জন্য উভয় নেতা সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে চলতি বছরে দ্বিপাক্ষিক কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট (সিইপিএ) নিয়ে আলোচনা শুরু করার নির্দেশ দিয়েছেন।

বিনয় মোহন কোয়াত্রা বলেন, উভয় প্রধানমন্ত্রী রাজনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা, জ্বালানি অংশীদারিত্ব, পানিবণ্টন, বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক, উন্নয়ন অংশীদারিত্ব এবং দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক জোরদারসহ দ্বিপাক্ষিক ইস্যুগুলো বিস্তৃত পরিসরে এবং ফলপ্রসূ আলোচনা করেছেন। তারা আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুতেও মতবিনিময় করেন।

উভয় নেতা যৌথভাবে মৈত্রী বিদ্যুৎ কেন্দ্র এবং রূপসা সেতুর ইউনিট-১সহ গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন। এছাড়া তাদের উপস্থিতিতে দুই দেশের মধ্যে পানি সম্পদ, সক্ষমতা বৃদ্ধি, রেলপথ, বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে সাতটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

সমঝোতা স্মারকগুলো হলো-

কুশিয়ারা নদী থেকে ১৫৩ কিউসেক পানি উত্তোলনের জন্য সমঝোতা স্মারক, বাংলাদেশ ও ভারতের বিজ্ঞান ও শিল্প গবেষণা কাউন্সিলের মধ্যে সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক, ভারতের ভোপালের ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি ও বাংলাদেশের সুপ্রিম কোর্টের মধ্যে সমঝোতা স্মারক, বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তাদের ভারতে প্রশিক্ষণের জন্য সমঝোতা স্মারক, বাংলাদেশ ও ভারতের রেলপথ মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা স্মারক, বাংলাদেশ টেলিভিশন ও প্রসার ভারতীর মধ্যে সমঝোতা স্মারক, স্পেস টেকনোলজি বা মহাকাশ প্রযুক্তি খাতে সমঝোতা স্মারক।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী চার দিনের রাষ্ট্রীয় সফরে সোমবার (৫ সেপ্টেম্বর) দিল্লি পৌঁছান। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সফর শেষে প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/বি

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত