আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

নির্বাচনকে বিএনপি নয়, আ.লীগ ভয় পায় : মির্জা ফখরুল

নির্বাচনকে বিএনপি নয়, আ.লীগ ভয় পায় : মির্জা ফখরুল

নির্বাচনকে বিএনপি নয়, আওয়ামী লীগ ভয় পায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (৭ অক্টোবর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

জনগণের কাছে ভোট চাওয়ার বিএনপির কিছু নেই, তাই তারা নির্বাচনকে ভয় পায়-প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের প্রসঙ্গে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, এটা তাদের পুরোনো কথা, আজ এটা নতুন কিছু নয়। রাজনৈতিক দল তার কথা বলবে, প্রধানমন্ত্রীও তার কথা বলবেন। এটা করেই তো তিনি ক্ষমতায় টিকে আছেন। জনগণের সঙ্গে প্রতারণা, মিথ্যা ও ভয় দেখিয়ে।

বিএনপির মহাসচিব বলেন, আমরা একটা গণতান্ত্রিক দল, নির্বাচন তো করতেই চাই। কিন্তু সেটা তো হতে হবে নির্বাচনের মতো। ভোটের আগের রাতে নির্বাচন হয়ে যাবে, ১৫৪ জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে দিবে, বিরোধী দলের প্রার্থীরা কেউ প্রচারণা চালাতে পারবে না, তাদেরকে গ্রেপ্তার করা হবে, এটা তো হতে পারে না।

সুতরাং আমাদের ভয় পাওয়ার প্রশ্নই ওঠে না। বরং উল্টো তারাই ভীতু হয়ে আছে, যদি সুষ্ঠু নির্বাচন হয় তারা ক্ষমতায় আসতে পারবে না। এটাই হচ্ছে মূল কথা, বলেন ফখরুল।

তিনি বলেন, আইনপ্রয়োগকারী সংস্থাগুলো সরকারের নির্দেশে বিএনপির চলমান আন্দোলন নস্যাৎ করার ষড়যন্ত্র করছে। জেলা-উপজেলা পর্যায়ে বিএনপির নেতাকর্মীদের তথ্য সংগ্রহ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদের এই উদ্যোগ বেআইনি, সংবিধান পরিপন্থি। বিএনপি মনে করে, অসৎ রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এই তথ্য সংগ্রহ করা হচ্ছে। সমাজে ভীতি ও সন্ত্রাস সৃষ্টি করতেই তাদের এই বার্তার উদ্দেশ্য।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ ধরনের স্বেচ্ছাচারী আচরণ করা থেকে বিরত থাকার আহ্বান জানান মির্জা ফখরুল। তিনি বলেন, সরকার নিজেদের ক্ষমতায় থাকতে বিরোধী দলের আন্দোলন দমিয়ে রাখতে চায়। কোনো নির্দিষ্ট বাহিনী নয়, সরকারের ওপর নিষেধাজ্ঞা আসা উচিত। কারণ সিদ্ধান্ত সরকারের কাছ থেকে আসে।

মির্জা ফখরুল বলেন, বিএনপির দাবি আদায় না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সঙ্গে আলোচনার কোনো সুযোগ নেই। তাদেরকে ক্ষমতা থেকে সরে যেতে হবে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/বি

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত