আপডেট :

        ২০২৮ অলিম্পিক আয়োজনের প্রস্তুতিতে বড় আর্থিক সংকট, ৫৯৫ মিলিয়ন ডলার ঘাটতি দেখাল এলএ২৮

        ৩০ ফুট ঢেউয়ের আঘাতে ভেঙে পড়ল পিয়ার, ক্যালিফোর্নিয়ার উপকূলে ভয়াবহ জলোচ্ছ্বাস

        পুরুষের জন নাঙ্গের আকারও নারীদের কাছে আকর্ষণীয়তার মূল্যায়নে প্রভাব ফেলে, বলছে গবেষণা

        ফ্লোরিডার মাংসের দোকানে প শু নি র্যা তনের অভিযোগ, গ্রে প্তার ৬ কর্মী

        মোদির দলের প্রতি পক্ষপাতের অভিযোগ, বিক্ষোভের মুখে কংগ্রেসের সঙ্গে আলোচনায় মেটা

        আলঝেইমারে আক্রান্ত ব্যক্তি আমাজন বনে ১১ দিন একা বেঁচে থাকার পর উদ্ধার

        বাংলাদেশসহ ১৬ বাণিজ্য অংশীদারের ওপর নতুন শুল্কের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের

        নিউ অরলিন্স থেকে ফ্লোরিডাগামী বিমান বিধ্বস্ত, নিহত চার প্রাপ্তবয়স্ক ও দুই শিশু

        রেকর্ড উচ্চতার জোয়ারের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলীয় এলাকায় বন্যা সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার জনপ্রিয় স্কেটিং রিঙ্ক মালিককে হত্যায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

        গোপন সূত্রের পরিচয় প্রকাশ না করায় কারাবাসের ঝুঁকিতে প্রবীণ টিভি সাংবাদিক

        শিশুদের ডে-কেয়ার সংকট কাটাতে নতুন পরিকল্পনা নিয়ে আসছেন লস এঞ্জেলেসের মেয়র-ইলেক্ট

        আইসিই আটককেন্দ্রে চিঠি পৌঁছাতে দেরি, আপিলের সুযোগ হারিয়ে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের মুখে অভিবাসীরা

        যুক্তরাষ্ট্রের বড় পুলিশ সংস্থাগুলোর মধ্যে গত বছর সবচেয়ে বেশি গুলি চালিয়েছে এলএপিডি

        ইনগলউডে ১২ তলা কালি হোটেলের নির্মাণে দৃশ্যমান অগ্রগতি, থাকছে ৩৩৪টি কক্ষ ও স্যুট

        ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় উড়োজাহাজে বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা

        'সবচেয়ে ভয়ংকর অপরাধীদের’ প্রতি দয়া দেখাচ্ছেন নিউজম, অভিযোগ ট্রাম্পের

        এনভিডিয়ার প্রধান নির্বাহী পদে হুয়াংয়ের প্রত্যাবর্তনেও তদন্ত বন্ধ হচ্ছে না, জানাল ক্যালিফোর্নিয়া

        ইতালি ছাড়লে সম্পদশালীদের আর দিতে হবে না বাড়তি কর, মেলোনির দলের নতুন প্রস্তাব

        রূপপুর প্রকল্পের আবাসিক ভবনের ১২ তলা থেকে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার

যশোরে জনসভায় নৌকায় ভোট চাইলেন প্রধানমন্ত্রী

যশোরে জনসভায় নৌকায় ভোট চাইলেন প্রধানমন্ত্রী

ছবি: এলএবাংলাটাইমস

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বিকেলে তিনি যশোর স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষণ দেন। প্রধানমন্ত্রী সকালে বাংলাদেশ বিমানবাহিনী একাডেমির প্রেসিডেন্ট প্যারেডে যোগ দেন। সেখানে পাসিং আউট কুচকাওয়াজে তিনি অভিবাদন গ্রহণ করেন। দুপুরের খাবার খাওয়ার পর প্রধানমন্ত্রী যশোর স্টেডিয়ামে আয়োজিত জনসভায় যোগ দেন।

জনসভায় প্রধানমন্ত্রী বলেন, বিগত নির্বাচনে যশোরের ৬টি আসনেই নৌকা মার্কায় ভোট দিয়ে আপনারা আমাদের দেশ সেবার যে সুযোগ করে দিয়েছিলেন, তার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

বাংলাদেশের স্বাধীনতা, মাতৃভূমির জন্য কথা বলার সুযোগ পান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাঁরই আহ্বানে বীরসেনারা বাংলাদেশের স্বাধীনতা এনে দেয়। উন্নয়নের পথে হাঁটতে শুরু করার পর বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। সব হারানোর বেদনা নিয়ে আপনাদের পাশে এসেছিলাম আপনাদের সেবা করার জন্য।

বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর বিএনপি বাংলাদেশের আদর্শকে নিষিদ্ধ করে। ইতিহাস বিকৃতি করে। জয় বাংলা নিষিদ্ধ করে। একের পর এক হত্যা, ক্যু করা হয়। জিয়া-মোশতাক সবাই খুনি। বিএনপি যশোরের সাংবাদিক শামছুর রহমান ও সাইফুল আলম মুকুল এবং খুলনার মানিক সাহা ও হুমায়ুন কবীর বালুকে হত্যা করে। বিএনপি আসলে রক্ত ও হত্যা ছাড়া কিছুই দিতে পারেনি। জিয়ার ভাঙা সুটকেস হয়েছে জাদুর বাক্স। সেই বাক্সে হাজার হাজার কোটি টাকার মালিক বনে গেছে তারেক জিয়া। সে সাজাপ্রাপ্ত আসামি। মানি লন্ডারিং মামলায় তার জেল-জরিমানা হয়েছে। তারা অস্ত্র কারবারি। বার বার তারা সত্যের মুখোমুখি হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, কোনও দেশ করোনা ভ্যাকসিন বিনা পয়সায় দেয়নি। আমি দিয়েছি। এই করোনা মোকাবিলার জন্য বিশেষ বিমান পাঠিয়ে কোটি কোটি টাকা খরচ করে সামগ্রী এনেছি। রিজার্ভ মানুষের কাছে লেগেছে। যে গম ২০০ ডলারে কিনতাম, তা এখন ৬শ’ ডলার। যুদ্ধ আর নিষেধাজ্ঞার কারণে। তারপরও আমরা কিনে এনেছি, যাতে খাদ্য-ঘাটতি না দেখা দেয়। এ জন্য আমি জমি অনাবাদী না রেখে উৎপাদন করার কথা বলেছি।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত