আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী-সচিব চাল কিনতে তিন দেশে

খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী-সচিব চাল কিনতে তিন দেশে

মন্ত্রী, সচিবসহ ছয় সদস্যের প্রতিনিধিদল ভিয়েতনাম, কম্বোডিয়া ও থাইল্যান্ড সফরে। সরকারি–বেসরকারি পর্যায়ে ২০ লাখ টন চাল আমদানি হচ্ছে। তার মধ্যেও চাল আমদানির আলোচনার জন্য তিন দেশ সফরে তাঁরা।

মন্ত্রী, সচিবসহ ছয় সদস্যের প্রতিনিধিদল ভিয়েতনাম, কম্বোডিয়া ও থাইল্যান্ড সফরে। সরকারি–বেসরকারি পর্যায়ে ২০ লাখ টন চাল আমদানি হচ্ছে। তার মধ্যেও চাল আমদানির আলোচনার জন্য তিন দেশ সফরে তাঁরা।

দেশে গত এক সপ্তাহে মোটা ও মাঝারি চালের দাম কেজিতে দুই থেকে তিন টাকা পর্যন্ত বেড়েছে। অথচ সরকারি হিসাবে চাল উদ্বৃত্ত। তারপরও সম্ভাব্য সংকটের কথা ভেবে খাদ্য মন্ত্রণালয় তিনটি দেশ থেকে ইতিমধ্যে ১০ লাখ টন চাল আমদানি শুরু করেছে। বেসরকারি খাতকেও শুল্ক কমিয়ে ১০ লাখ টন চাল আমদানির অনুমতি দেওয়া হয়েছে। এ অবস্থায় খাদ্যমন্ত্রী, সচিব ও খাদ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ ছয় সদস্যের একটি প্রতিনিধিদল তিন দেশ সফর করছেন।

জানা গেছে, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, খাদ্যসচিব মো. ইসমাইল হোসেন ও খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. শাখাওয়াত হোসেনসহ ছয় সদস্যের প্রতিনিধিদলটি চাল আমদানি নিয়ে আলোচনা করতে ভিয়েতনাম, কম্বোডিয়া ও থাইল্যান্ড সফরে গেছে। এর মধ্যে ভিয়েতনাম সফরের খরচ বহন করছে ওই দেশের সরকার। আর বাকি দুটি দেশ সফরের খরচ দিচ্ছে বাংলাদেশ সরকার। এ সময় তাঁদের বিদেশ সফর নিয়ে প্রশ্ন উঠেছে।

খাদ্যমন্ত্রী ও খাদ্যসচিবের নেতৃত্বে প্রতিনিধিদল ২২ থেকে ২৪ নভেম্বর কম্বোডিয়া সফর করে। সেখান থেকে ২৪ থেকে ২৭ নভেম্বর ভিয়েতনাম সফর করে প্রতিনিধিদলটি। বর্তমানে প্রতিনিধিদল থাইল্যান্ড সফরে রয়েছে। সে দেশ থেকে আগামী ১ ডিসেম্বর তাঁদের দেশে ফেরার কথা রয়েছে।

অথচ ২০১১ সালের ১৯ জুন প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে মন্ত্রী-সচিবসহ অন্য কর্মকর্তাদের বিদেশে যাওয়ার বিষয়ে নির্দেশনা জারি হয়েছিল। এতে বলা হয়, মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও সচিব বা ভারপ্রাপ্ত সচিবদের একত্রে বিদেশ ভ্রমণ সাধারণভাবে এড়িয়ে চলতে হবে। জাতীয় স্বার্থে, বিশেষ করে বিশ্বব্যাংক, আইএমএফ ইত্যাদির বার্ষিক সভা, দাতাগোষ্ঠীর সভা হলে অত্যন্ত সীমিত ক্ষেত্রে এর ব্যত্যয় হতে পারে।

এ ছাড়া চলতি মাসে কর্মকর্তা-কর্মচারীদের বিদেশভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ৯ নভেম্বর জারি প্রজ্ঞাপনে বলা হয়, নিজ নিজ সংস্থার ব্যয়ে রাষ্ট্রায়ত্ত সব সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের বিদেশভ্রমণ বন্ধ থাকবে। বৈশ্বিক সংকট ও দেশে ডলার–সংকটের কারণে সরকার বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ কমানোর পরিকল্পনার অংশ হিসেবেই এ ঘোষণা দিয়েছে সরকার।

বিদেশ সফরে থাকায় গত রোববার প্রধানমন্ত্রীর সঙ্গে সচিবদের বৈঠকে খাদ্যমন্ত্রী ও সচিব উপস্থিত থাকতে পারেননি। বৈঠকে দেশের খাদ্যনিরাপত্তা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। সভায় বলা হয়, দেশে প্রয়োজনীয় পরিমাণে খাদ্য মজুত আছে। সরকারি গুদামে ১৬ লাখ টনের বেশি চাল ও গমের মজুত আছে। এই মজুত দিয়ে আগামী তিন-চার মাস দেশের সরকারি বণ্টনের চাহিদা মেটানো সম্ভব বলে সরকারের নীতিনির্ধারকেরা মনে করেন।

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারসহ সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের ভিয়েতনাম সফর নিয়ে এরই মধ্যে সে দেশের শীর্ষস্থানীয় পত্রিকা হ্যানয় মেইল–এ একটি সংবাদ প্রকাশিত হয়েছে। ‘বাংলাদেশ ও ভিয়েতনাম কৃষি ক্ষেত্রে সহযোগিতা বাড়াবে’ শীর্ষক খবরে বলা হয়, ভিয়েতনামের কৃষি ও গ্রাম উন্নয়ন উপমন্ত্রী বাংলাদেশের খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের নেতৃত্বে প্রতিনিধিদলটির সঙ্গে বৈঠক করেছে।

শেয়ার করুন

পাঠকের মতামত