মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া
আ.লীগ নেতাদের বৈঠক মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে হঠাৎ করেই বৈঠক করেছেন আওয়ামী লীগের নেতারা। সোমবার রাতে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদের বাসায় এ বৈঠক হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা ম্যাথিউ বে।
সোমবার রাতে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদের বাসায় এ বৈঠক হয়। জানা গেছে, বৈঠকে দুই দেশের সম্পর্ক উন্নয়ন, ব্যবসা বাণিজ্য বৃদ্ধিসহ নানা বিষয়ে আলাপ হয়। রাজনৈতিক পরিস্থিতি ও আগামী নির্বাচন প্রসঙ্গও আলোচনায় ছিল।
বৈঠক শেষে তারা সবাই একসঙ্গে রাতের খাবার খান।
এ বিষয়ে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, ‘এটি ছিল একটা সোশ্যাল দাওয়াতের মতো।’
নিউজ ডেক্স
শেয়ার করুন